শিরোনামঃ-

» সুহেল চৌধুরীর মৃত্যুতে বিএনপি যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের শোক

প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর আকস্মিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক) হুমায়ূন কবির।

সোমবার (৯ ফেব্রুয়ারি) এক শোকবার্তায় হুমায়ূন কবির বলেন, মরহুম সুহেল আহমদ চৌধুরী জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত শহীদ জিয়ার আদর্শের একজন পরীক্ষিত সৈনিক ছিলেন।

Manual6 Ad Code

দেশ ও জনগণের নিঃস্বার্থ সেবায় নিয়োজিত থাকা অবস্থায় নির্বাচনী মিছিলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন, যা তার আদর্শিক দৃঢ়তারই প্রমাণ দেয়।

হুমায়ূন কবির মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, আদর্শিক দৃঢ়তা: সুহেল চৌধুরী দলের প্রতি অত্যন্ত আন্তরিক ছিলেন।

বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে চরম নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েও তিনি কখনো আদর্শচ্যুত হননি।

ব্যক্তিগতভাবে আমি একজন অত্যন্ত আন্তরিক মানুষকে হারালাম।

Manual2 Ad Code

জাতীয়তাবাদী শক্তির উন্মেষ সাধনে তার ব্যাকুলতা আমাদের জন্য সবসময় অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার এই আকস্মিক মৃত্যু দল এবং বিশ্বনাথের গণমানুষের জন্য এক অপূরণীয় ক্ষতি।

Manual5 Ad Code

হুমায়ূন কবির মরহুম সুহেল আহমদ চৌধুরীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসীব করেন সেই দোয়া করেন।

Manual3 Ad Code

একইসাথে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই কঠিন শোক সইবার শক্তি প্রদানের জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানান।

উল্লেখ্য, সোমবার বিকেলে নির্বাচনী জনসভায় মিছিল নিয়ে আসার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজপথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, বিশ্বনাথ জগন্নাথপুর বাস মালিক সমিতির এই চেয়ারম্যান।

এই সংবাদটি পড়া হয়েছে ১৮০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031