শিরোনামঃ-
- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দিনবদলে দাঁড়িপাল্লায় ভোট দিন : মুহাম্মদ সেলিম উদ্দিন
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার
বিয়ানীবাজারে সেলিম উদ্দিনের শেষ নির্বাচনী জনসভায় জনস্রোত
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সংসদের প্রথম অধিবেশনে গিয়ে জানতে চাইবো এতদিন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারবাসীকে কেনো গ্যাস থেকে বঞ্চিত রাখা হয়েছে।
প্রবাসী অধ্যুষিত ও প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দুটি উপজেলার সাথে এতদিন বিমাতা সুলভ আচরণ করা হয়েছে। আমাদের গ্যাস দিয়ে বাংলাদেশের কলকারখানা চলে অথচ এই অঞ্চলের মানুষ গ্যাস থেকে বঞ্চিত। এভাবে চলতে দেয়া হবেনা। এই জনপদের দিনবদলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন।
তিনি আরও বলেন, খুব শীগ্রই গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের দিনবদল হতে যাচ্ছে। আগামীদিনের সূর্যোদয় যেমন সত, দুই উপজেলার উন্নয়নও তেমন সত্য। আমি এমন এলাকা গড়ে তুলতে চাই যেখানে আপনি দরজা খোলা রেখে ঘুমাতে পারবেন, দোকান খোলা রেখে নামাজে যেতে পারবেন।
আধুনিক, নিরাপদ ও মানবিক গোলাপগঞ্জ-বিয়ানীবাজার গড়তে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করুন। জনপ্রতিনিধি নয়, সেবক হিসেবে সর্বদা পাশে পাবেন, ইনশাআল্লাহ।
তিনি সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকালে বিয়ানীবাজার পৌর শহরের দক্ষিণ বিয়ানীবাজারে অনুষ্ঠিত শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমীর মাওলানা ফয়জুল ইসলামের সভাপতিত্বে এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ রুকন উদ্দিন, মহানগর ছাত্রশিবিরের সাবেক সভাপতি ফরিদ আহমদ ও ইউপি চেয়ারম্যান ফরিদ আল মামুনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের নায়বে আমীর মুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবুল খায়ের, বিয়ানীবাজার পৌর জামায়াতের আমীর কাজী মুহাম্মদ জমির হোসেন, প্রবাসী কমিউনিটি নেতা মুহাম্মদ বাবুল খান, নুরুল ইসলাম, আবু বক্কর নাসিম, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুর রব, এনসিপি সমন্বয়ক সুপ্রিয় বড়ুয়া ও সিলেট জেলা শিবিরের সেক্রেটারি আদিলুর রহমান।
এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


