- সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব শুরু ২ জুন মঙ্গলবার
- দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির
- জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের দোয়া ও খাবার বিতরণ
- সিলেট মহানগর বিএনপির দোয়া মাহফিল ও শিরনী বিতরণ
- আলতাফ হোসেন সুমনের মায়ের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর সমবেদনা
- শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে মহানগর বিএনপির ২ দিনের কর্মসূচি
- রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এমপি এমরান আহমদ চৌধুরীর উদ্যোগে দোয়া ও গণভোজ
» সিলেটবাসীকে সাথে নিয়ে নতুন সিলেটের ডাক : মাহমুদুল হাসান
প্রকাশিত: ০৯. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার
নিউজ ডেস্কঃ
নির্বাচনী প্রচারণার শেষ দিনে সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে অনুষ্ঠিত হলো ব্যতিক্রমধর্মী, শান্তিপূর্ণ ও শক্তিশালী গণমিছিল “মার্চ ফর শরিয়া”।
সোমবার (৯ ফেব্রুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএল.বি)-এর নেতৃত্বে আয়োজিত এই মার্চে সিলেট সদর ও নগর এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
“সিলেট-১ মার্চ ফর শরিয়া” স্লোগানে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন আলেম-ওলামা, তরুণ-যুব সমাজ, শিক্ষার্থী, শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা।
শান্তিপূর্ণ শৃঙ্খলার মধ্য দিয়ে আয়োজিত এই মার্চে শরিয়াভিত্তিক ন্যায়বিচার, সুশাসন, দুর্নীতিমুক্ত সমাজ ও নৈতিক রাজনীতির দাবিতে রাজপথ মুখরিত হয়ে ওঠে।
মার্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি রেজওয়ান রফিকি।
তিনি তাঁর বক্তব্যে বলেন, “দেশ ও জাতির প্রকৃত মুক্তি ন্যায় ও ইনসাফভিত্তিক শাসনব্যবস্থার মধ্যেই নিহিত।
শরিয়া মানে অন্যায় দমন, দুর্নীতির বিরুদ্ধে অবস্থান এবং মানুষের অধিকার প্রতিষ্ঠা। এই আন্দোলন কোনো ব্যক্তির নয়, এটি একটি আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রাম।”
মার্চে নেতৃত্ব দিতে গিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী মাহমুদুল হাসান বলেন, “এই জনসমুদ্র প্রমাণ করে- সিলেটের মানুষ পরিবর্তন চায়। শরিয়া মানে কেবল একটি ধর্মীয় শব্দ নয়; শরিয়া মানে ন্যায়, ইনসাফ, নিরাপত্তা ও মানবিক শাসনের পূর্ণাঙ্গ রূপরেখা। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ সিলেট-১ হবে নৈতিক নেতৃত্ব ও সুশাসনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। সিলেটবাসীর অধিকার, মর্যাদা ও ভবিষ্যৎ নিরাপদ করতেই এই সংগ্রাম। এই আন্দোলন হবে সাধারণ মানুষের ভাষার আন্দোলন।”
প্রচারণার শেষ দিনে অনুষ্ঠিত এই ‘মার্চ ফর শরিয়া’ সিলেট-১ আসনে হাতপাখা প্রতীকের পক্ষে শক্ত জনসমর্থন, সংগঠিত কর্মীবাহিনী ও আশাজাগানিয়া রাজনৈতিক অবস্থানের স্পষ্ট বার্তা দিয়েছে বলে মনে করছেন, উপস্থিত নেতৃবৃন্দ ও রাজনৈতিক বিশ্লেষকরা।
অনেকের মতে, এই মার্চ সিলেটের নির্বাচনী রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় তৈরি করেছে।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫ বার
সর্বশেষ খবর
- সিলেটের করেরপাড়ায় লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান উৎসব শুরু ২ জুন মঙ্গলবার
- দোয়ারাবাজার উপজেলা বিএনপি অঙ্গ-সংগঠনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
- দুর্বৃত্তের হামলায় আহত ব্যবসায়ীর শয্যাপাশে দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার নেতৃবৃন্দ
- ব্যবসায়ী খগেন্দ্র চন্দ্র দাস উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন : গণতান্ত্রিক যুক্তফ্রন্ট
- সিলেট মহানগর বিএনপির আলোচনা সভায় খন্দকার মুক্তাদির
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর