শিরোনামঃ-
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» বিয়ানীবাজারে সেনাবাহিনী চেয়ে ইসিতে অ্যাড. এমরান চৌধুরীর আবেদন
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার
‘বহিরাগত সন্ত্রাসীরা উপজেলাটির সাধারণ ভোটাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন’
বিয়ানীবাজার প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনের বিয়ানীবাজার উপজেলায় সেনাবাহিনী মোতায়েন চেয়ে ইলেকশন কমিশন (ইসি) এবং নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি বরাবরে আবেদন করেছেন বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
গত ৪ ও ৫ ফেব্রুয়ারি এই দুই আবেদন দাখিল করেন তিনি।
আবেদনে এমরান চৌধুরী উল্লেখ করেন, ‘অন্যান্য জাতীয় সংসদীয় আসনের উপজেলা পর্যায়ে সেনাবাহিনী মোতায়নের প্রক্রিয়া চলমান থাকলেও আমরা জানতে পেরেছি, সিলেট-৬ আসনের অধীন বিয়ানীবাজার উপজেলায় সেনা মোতায়ন করা হবে না। কিন্তু বিয়ানীবাজার উপজেলা একটি প্রবাসী অধ্যুষিত জনবহুল এলাকা।
ইতোমধ্যে বহিরাগত সন্ত্রাসী প্রকৃতির অনুপ্রবেশকারীরা বিয়ানীবাজারের বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে নির্বাচনের প্রচার-প্রচারণার বাহানায় সাধারণ ভোটারদের মধ্যে ভয়ভীতি সৃষ্টি করে আইনশৃঙ্খলার অপচেষ্টা চালাচ্ছে। ফলে উপজেলাটি বর্তমানে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে।
এ অবস্থায় বিয়ানীবাজার উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা বিধান এবং নির্বাচনের সুষ্ঠু ও ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর নির্বাচনের পরিবেশ রক্ষায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সেনাবাহিনী মোতায়ন করা একান্ত আবশ্যক বলে দাবি জানিয়েছেন সিলেট-৬ আসনের বিএনপির প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
এ আবেদনের অনুলিপি সিলেট বিভাগীয় কমিশনার, সিলেট রেঞ্জ ডিআইজি, সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এবং সিলেট জেলা পুলিশ সুপার বরাবরে পাঠানো হয়েছে।
এই সংবাদটি পড়া হয়েছে ১২৭ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর