- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সিলেটে নির্বাচনী প্রচারণায় বিএনপির যুগ্ম মহাসচি হুমাযুন কবির
প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার
উন্নয়নের প্রতীক ধানের শীষে খন্দকার মুক্তাদিরকে ভোট দিন
নিউজ ডেস্কঃ
আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরকে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপি যুগ্ম-মহাসচিব হুমায়ুন কবির।
তিনি বলেছেন, ধানের শীষ শুধু বিএনপির প্রতীক নয়, এটি জনগণের অধিকার পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের প্রতীক।
গত দেড় দশকের দুঃশাসন থেকে মুক্তি পেতে এবং সিলেটে সুষম উন্নয়ন নিশ্চিত করতে খন্দকার আব্দুল মুক্তাদিরের বিকল্প নেই।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) বিমানবন্দর থানা বিএনপি উদ্যোগে সিলেট ১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে আম্বরখানা, চন্দনটুলা ও দরগাহ গেইটসহ বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ শেষে এক পথসভা প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিমানবন্দর থানা বিএনপির আহবায়ক সাবেক কাউন্সিলর আব্দুল কাদির সমছু’র সভাপতিত্বে ও সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা’র পরিচালনায় পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাসাস কেন্দ্রীয় কমিটির আহবায়ক চিত্রনায়ক হেলাল খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাসিম চৌধুরী, স্বেচ্ছাসেবক দল সিলেট মহানগরের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুস সামাদ তুহেল সহ নেতৃবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩১ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


