শিরোনামঃ-

» শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক উন্নতি করতে চাই : এম এ মালিক

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার

Manual4 Ad Code

লতিফা শফি মহিলা কলেজে বার্ষিক আনন্দ অনুষ্ঠান

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
নাচ গান কবিতা আবৃত্তি আর নৃত্য সবই ছিল। ছিলো সুধীজন আর গুণীজনের দিকনির্দেশনা মূলক বক্তব্য।

Manual7 Ad Code

একটা অন্যরকম উত্তেজনা আর উচ্ছ্বাসে ভরপুর প্রাণবন্ত এক অনুষ্ঠান উপহার দিল দক্ষিণ সুরমার লতিফা শফি চৌধুরী মহিলা ডিগ্রী কলেজ।

কয়েক হাজার ছাত্রী তাদের অভিভাবকদের নিয়ে  জড়ো হয়েছিলেন প্রাণের ক্যাম্পাসে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত কলেজের বার্ষিক আনন্দ অনুষ্ঠান “চড়ুই ভাতি”র এই ব্যতিক্রমী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের প্রতিষ্ঠাতা সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফি আহমদ চৌধুরী।

কলেজ অধ্যক্ষ আমিরুল আলম খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট ৩ আসনের প্রার্থী বিশিষ্ট রাজনৈতিক নেতা এম এ মালিক।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এই অঞ্চলে নারীদের উচ্চ শিক্ষা প্রসারে এই কলেজ অনন্য ভূমিকা পালন করছে।

Manual8 Ad Code

আগামীতে বিএনপি সরকার গঠন করলে এই অঞ্চলের শিক্ষা ক্ষেত্রে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে চাই। আর এই লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কলেজের কো-ফাউন্ডার বেগম লতিফা চৌধুরী বলেন, স্বপ্নের এই প্রতিষ্ঠান একদিন এই অঞ্চলের সেরা প্রতিষ্ঠান হবে এই প্রত্যাশা আমাদের।

তিনি সেই লক্ষ্য বাস্তবায়নে কলেজের শিক্ষক ছাত্রী এবং তাদের অভিভাবকদের প্রতি আহ্বান জানান।

Manual4 Ad Code

আর সভাপতির বক্তব্যে আলহাজ্ব শফি আহমদ চৌধুরী বলেন, নিজের মেহনতের টাকা দিয়ে কলেজে বিলাসবহুল ভবন গুলো নির্মাণ করে দিয়েছি। যাতে এই অঞ্চলের ঘরে ঘরে উচ্চশিক্ষিত নারী সৃষ্টি হয়।

Manual2 Ad Code

যারা আগামীতে তাদের পরিবার এবং দেশের কল্যাণে কাজ করবে। অনুষ্ঠানে প্রফেসর ডাক্তার নিয়াজ আহমদ চৌধুরী সহ ফেঞ্চুগঞ্জ এবং বালাগঞ্জের বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তৃতা করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31