শিরোনামঃ-

» সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজীর বিরুদ্ধে ও  দাঁড়িপাল্লার সমর্থনে সিলেটবাসী ঐক্যবদ্ধ : মাওলানা হাবিবুর রহমান

প্রকাশিত: ০৮. ফেব্রুয়ারি. ২০২৬ | রবিবার

Manual4 Ad Code

নগরে দাঁড়িপাল্লার সমর্থনে প্রবাসীদের গণসংযোগ

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, সিলেটবাসী সন্ত্রাস, চাঁদাবাজ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গেছে।

আপনারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ১১ দলীয় জোটকে জয়যুক্ত করবেন।

আমার এক বন্ধু তিনি খুব ভালো মানুষ। তারা বলছেন আমরা নাকি সনাতন ধর্মাবলম্বী ভাইবোনদের ধমক দিচ্ছি। আমি আমার অমুসলিম ভাইবোনদের নিয়ে সিলেটে প্রায় ৪০টি মিটিং করেছি।

তারা আমাকে দেখে নিয়েছেন, তারা জামায়াতকে চায়। দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়। আর উনারা তাদের ঘরে ঘরে গিয়ে হুমকি দিচ্ছেন আর সংবাদ সম্মেলন করে বলছেন জামায়াত নাকি হুমকি দেয়। কতবড় নোংরা বিষয়। আমি এটার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

Manual2 Ad Code

বাংলাদেশে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বলতে কিছু নাই। আমরা কেহ পাকিস্তানপন্থী নয়, আমরা কেহ ভারতপন্থী নয়, আমরা সবাই বাংলাদেশপন্থী। হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ আমরা সবাই বাংলাদেশি। আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য মানবিক সিলেট তথা মানবিক বাংলাদেশ গড়তে চাই।

তিনি রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গণসংযোগ শেষে নগরীর বন্দরবাজারে প্রচারমিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এর আগে দাঁড়িপাল্লার প্রবাসী সমর্থক ব্যানারে গণসংযোগ ও প্রচারমিছিল নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে চৌহাট্টা-জিন্দাবাজার পয়েন্ট অতিক্রম করে বন্দরবাজারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

তিনি বলেন, প্রবাসীরা শুধু রেমিটেন্স পাঠিয়েই ক্ষান্ত থাকেন নি, তারা দেশের সকল দুর্যোগ-দুর্ভোগে মানুষের পাশে থাকেন। বিগত জুলাই যুদ্ধেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তারা অনেকে জেলও খেটেছেন।

এই প্রবাসীরা এবার প্রথমবারের মতো ভোট দিতে পারছেন। এর জামায়াত এই দাবী তুলেছিল।

Manual6 Ad Code

তখন একপক্ষ এর বিরোধীতা করেছিল। জামায়াত সবসময় প্রবাসীদের পাশে ছিল, আছে এবং থাকবে। ইনশাআল্লাহ। বিজয়ী হলে ওসমানী বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করা হবে। ইমিগ্রেশনে প্রবাসী হয়রানী বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়া হবে।

প্রবাসীরা এবার দাঁড়িপাল্লার সমর্থনে দেশে এসেছেন। আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট সন্ত্রাস, দুর্নীতি, ও চাঁদাবাজমুক্ত মানবিক বাংলাদেশ গড়ার সুযোগ দিন।

Manual5 Ad Code

এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, ইউকে প্রবাসী ও সাবেক সিলেট মহানগর ছাত্রশিবির সভাপতি আব্দুল করিম জলিল, ফিলিপাইন প্রবাসী ও সিলেট মহানগর ছাত্রশিবিরের সভাপতি এডভোকেট আনোয়ারুল ওয়াদুদ টিপু, যুক্তরাজ্য প্রবাসী ও মদনমোহন কলেজ শিবিরের সাবেক সেক্রেটারী আখতার হোসেন রাজু, ফিনল্যান্ড প্রবাসী ও মদনমোহন কলেজ শিবিরের সাবেক সভাপতি ইউসুফ বিন নুর চৌধুরী সানি, ফ্রান্স প্রবাসী ও সাবেক সভাপতি আতিকুর রহমান, ইউকে প্রবাসী ক্রীড়ামোদী মোকাম্মেল হক সোহাগ, ইউকে প্রবাসী আব্দুল মোহিত, কানাডা প্রবাসী সামিন, আমেরিকা প্রবাসী জুনেদ, আমেরিকা প্রবাসী আব্দুল্লাহিল ওয়াহিদ ও দক্ষিণ সুরমার প্রবাসী নেতা হেলাল উদ্দিন।

Manual7 Ad Code

এদিন সকালে সিলেট নগরীর টিলাগড় পয়েন্ট থেকে কল্যাণপুর এলাকায় গণসংযোগ করেন, মাওলানা হাবিবুর রহমান। এসময় একটি প্রচারমিছিলও বের করা হয়।

পরে বিকেলে নগরীর কুমারপাড়া, মিরাবাজার ও রায়নগর গণসংযোগ করেন মাওলানা হাবিবুর রহমান।

এই সংবাদটি পড়া হয়েছে ৯৭ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31