- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» বাসদ (মার্কসবাদী) প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
বাসদ (মার্কসবাদী) মনোনীত কাঁচি প্রতীকের প্রার্থী সঞ্জয় কান্ত দাসের সমর্থনে নির্বাচনী প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৪টায় মিছিলটি সিলেট রেজিষ্টারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
নির্বাচন পরিচালনা পর্ষদ সমন্বয়ক সুমিত কান্তি দাশ পিনাকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ মার্কসবাদী সিলেট জেলার সমন্বয়ক ও সিলেট-১ আসনের প্রার্থী সঞ্জয় কান্ত দাস।
এ সময় উপস্থিত ছিলেন চা শ্রমিক ঐক্য কেন্দ্রীয় কমিটির সভাপতি অজিত রায় বাড়াইক, বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র সিলেট জেলার সংগঠক নমিতা রায়, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক বুশরা সুহেল, সাইদুল ইসলাম, মঞ্জুর রহমান, সজীব আহমেদ প্রমুখ।
এ সময় সঞ্জয় কান্ত দাস বলেন, “আমাদের নির্বাচন শ্রমজীবী, মেহনতী মানুষের পক্ষে লড়াইয়ের শক্তিকে বিকশিত করার নির্বাচন। বিগত সময়ে সংসদ যেভাবে কোটিপতিদের ক্লাবে রুপ নিয়েছিলো, একইভাবে এবারের নির্বাচনেও প্রার্থীদের কোটি টাকা ব্যয় তাই বার্তা দিচ্ছে।
তাই শুধু ক্ষমতার পালাবদল নয়, ফ্যাসিবাদের বিলোপ ও বৈষম্যহীন সমাজের জন্য ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য সংগ্রাম গড়ে তোলা জরুরি।
সিলেটের নাগরিক জীবনের ভোগান্তি দূর, কর্মসংস্থান সৃষ্টি সহ একটি সুন্দর ও মানবিক জেলা গড়ে তুলতে বাসদ (মার্কসবাদী) দীর্ঘ দিন থেকেই কাজ করছে। এর ধারাবাহিকতায় আমাদের এই নির্বাচন।”
তিনি আরোও বলেন ‘এই নির্বাচনে বিভিন্ন দল জনগনকে ‘নানা ধরনের কার্ড প্রদানের আশ্বাস দিচ্ছেন, অথচ জনগনের মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, কাজ এবং বিনোদন ইত্যাদিকে আইন দিয়ে সুরক্ষা দিতে তারা কোন শব্দ পর্যন্ত ব্যায় করছেন না।
যদি তাই করতে তাহলে ‘এটা দেবো’, ‘ওটা দেবো’ বলে দান খয়রাতি করতে হতো না। এদিকে আরেকটি দল নিজের সৎ লোক দাবি করে ভোট চাইছে, অথচ তাদের কর্মীরা ইতিমধ্যেই নির্বাচনী সিল বানাতে গিয়ে ধরা পড়েছেন।
এ ধরনের দলকে নির্বাচিত করলে জনগণের ভাগ্যের কোন পরিবর্তন ঘটবে না। তাই আসন্ন নির্বাচনে বাসদ (মার্কসবাদী)’র প্রার্থী সঞ্জয় কান্ত দাসকে কাঁচি প্রতীকে ভোট দিয়ে গণআন্দোলনের শক্তিকে বিকশিত করার আহ্বান জানান।”
এ ছাড়া সকাল ১১টায় লাক্কাতুরায় উঠান বৈঠক করেন তিনি। সন্ধ্যা ৭টায় হিলুয়াছড়া বাগানে উঠান বৈঠকে বক্তব্য রাখবেন সঞ্জয় কান্ত দাস।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৯ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর