- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» লম্বা লম্বা প্রতিশ্রুতি নয়, কাঁধে কাঁধ মিলিয়ে চলতে এসেছি : মাওলানা হাবিবুর রহমান
প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার
লামাপাড়া এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ
নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আজ জুম্মার এই বরকতময় মুহূর্তে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে।
আপনারা বিগত সময়ে আমাদের পাশে থেকে সবসময় সহযোগিতা করেছেন।
আগামীতে আপনাদের সহযোগিতার জন্য আজ আপনাদের কাছে এসেছি। রাজনীতির মাঠ অনেক বড় হতে পারে, কিন্তু আমার পৃথিবীটা ছোট- সেটি হলো এই এলাকা আর আপনারা।
আপনারা অনেক তো দেখলেন! বারবার প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছেন, কিন্তু কাজের কাজ কতটুকু হয়েছে? আমরা এমন এক সময় পার করছি যেখানে সাধারণ মানুষের কথা শোনার কেউ নেই।
আমি আপনাদের বলতে চাই, আমি আপনাদের কোন লম্বা প্রতিশ্রুতি দিতে আসিনি, আমি এসেছি আপনাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বাদ জুম্মা নগরীর লামাপাড়া, সাঁদারপাড়া, উপশহর এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। জুম্মার নামাজ শেষে স্থানীয় লামাপাড়া জামে মসজিদ থেকে শুরু হওয়া এই গণসংযোগে সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
তিনি বলেন, দাঁড়িপাল্লা কেবল একটি নির্বাচনী প্রতীক নয়; এটি হলো ন্যায়বিচার, সততা এবং সাম্যের প্রতীক।
পাল্লার দুটি দিক যেমন সমান থাকে, আমি কথা দিচ্ছি- আমার চোখে ধনী-দরিদ্র, চেনা-অচেনা কোনো ভেদাভেদ থাকবে না। প্রত্যেকের অধিকার আমি কড়ায়-গণ্ডায় বুঝিয়ে দেব, ইনশাআল্লাহ।
নির্বাচনে কোন ভয়-ভীতি বা প্রলোভনে পা দেবেন না। আপনার একটি ভোটই পারে আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে। তাই দলে দলে ভোটকেন্দ্রে যান এবং দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করুন।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় বাসিন্দা মুজিবুর রহমান রানা, কয়েস বখত, মজনু মিয়া, সাজন মিয়া, বশির আহমেদ, হামিদ বক্স মুহিন, মহসিন উদ্দিন আহমেদ, দেলোয়ায় হোসেন রনি, উমেদ খান প্রমুখ।
এর আগে তিনি দক্ষিণ সুরমা উপজেলার কদমতলী এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগ করেন।
তার আগে তিনি সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৪ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর