শিরোনামঃ-

» হুমায়ুন কবির পক্ষ থেকে সিলেট নগরীতে ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ

প্রকাশিত: ০৬. ফেব্রুয়ারি. ২০২৬ | শুক্রবার

Manual4 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট-১ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের সমর্থনে  সিলেট নগরীতে লিফলেট ও গণসংযোগ করা হয়েছে।

Manual5 Ad Code

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বিএনপির যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির-এর পক্ষ থেকে এই কর্মসূচী পালন করা হয়।

Manual5 Ad Code

৪টায় সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টসহ ৪, ৫, ১৭ ও ১ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গণসংযোগকালে নেতাকর্মীরা বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ করেন এবং হুমায়ুন কবির ভাইয়ের রাজনৈতিক দর্শন, নেতৃত্ব ও দলের রাষ্ট্র সংস্কারমূলক ভাবনার কথা তুলে ধরেন।

Manual3 Ad Code

এই গণসংযোগ কর্মসূচির নেতৃত্ব দেন, সাবেক ছাত্রনেতা চৌধুরী মোহাম্মদ সুহেল। এ সময় সিলেট-১ আসনের ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির-এর পক্ষে ব্যাপক লিফলেট বিতরণ করা হয়।

Manual3 Ad Code

লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন, সাবেক নৌবাহিনী কর্মকর্তা এবং সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ এনামুল হক, মহানগর কৃষকদলের শীল্প বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান রিপন, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি প্রিন্সিপাল আমির উদ্দিন পাভেল, মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মো. শিহাব উদ্দিন শিহাব, মদন মোহন কলেজ ছাত্রদলের সাবেক নেতা সাঈদ রব্বানী চৌধুরী সুজন, যুবদল নেতা আতাহার হোসেন টুটুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের অন্যতম সদস্য শেখ মোঃ দীপু, সাবেক ছাত্রদল নেতা সালেহ আহমদ চৌধুরী, তোফাজ্জল হোসেন সুমন, মহানগর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মেহেরাজ ভূইয়া পলাশ, মহানগর যুবদলের সমাজ কল্যাণ সম্পাদক রাকিবুল হাসান হারুন, যুবদল নেতা রাজ আহমেদ জালাল, মহানগর যুবদলের তথ্য যোগাযোগ ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক সাদেকুর রহমান বাচ্ছু, জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক আব্দুল বাসিত, মহানগর যুবদল নেতা জামাল উদ্দিন, সামছুর রহমান, রুহুল আমিন, খালেদ হোসেন অলিদ, শরিফুল ইসলাম রিপন, শাহপরান থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ, মোহাম্মদ রুমেল,উজ্জল নূর, ফরহাদ আহমেদ ঢালী,রনি আহমেদ, জেলা যুবদলের সহ-ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ খান মিজান, আলী রাজ, মাজহারুল ইসলাম, ফয়সল আহমেদ, আবুল হাসনাত, তানজিল ইসলাম, আহমেদ রিয়াজ, রাহাত হোসেন পাপ্পু, নাসির আহমেদ, সাকিব আহমেদ প্রমুখ।

এই সংবাদটি পড়া হয়েছে ২৪০ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031