শিরোনামঃ-

» গোয়াইনঘাটে নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের পুরস্কার বিতরণ

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায় : আব্দুল হাকিম চৌধুরী

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
সাবেক গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ও নওয়াগাঁও প্রত্যাশা কিন্ডারগার্টেনের প্রতিষ্ঠাতা আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের নওয়াগাঁও গ্রামে ২০০৩ সাল থেকে বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষাঙ্গনে অনস্বীকার্য অবদান রেখে চলেছে।

Manual4 Ad Code

মানসম্মত শিক্ষক-শিক্ষিকার মাধ্যমে পাঠদান ও মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার দৃঢ় প্রত্যয়ে প্রতিষ্ঠানটি বদ্ধপরিকর।

রাষ্ট্রীয় বিভিন্ন দিবস পালন, খেলাধুলা, আধুনিক শিক্ষাসহ ইসলামী মূল্যবোধে মানবিক ও নৈতিক শিক্ষায় শিক্ষার্থীদের তৈরি করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের একজন সুনাগরিক হতে পারে এটাই প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য। তরুণ প্রজন্মকে মেধাবী ও যোগ্য হিসেবে গড়ে তুলতে এর সাহসী পথচলা অব্যাহত রাখতে হবে।

ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।

তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রয়ারি) সকাল সাড়ে দশটায় গোয়াইনঘাট দশগাঁও নওয়াগাঁও উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে প্রত্যাশা কিন্ডারগার্টেনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

প্রত্যাশা কিন্ডারগার্টেনের পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ হেলাল আহমদ বাদশার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাফিজ গোলজার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা রহিম কলি, নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাঁধন কান্তি সরকার, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ মতিন, সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, প্রেসক্লাব সদস্য বদরুল ইসলাম, পরিচালনা কমিটির কোষাধ্যক্ষ মাস্টার শফিকুর রহমান, গোয়াইনঘাট ছাত্র পরিষদের সাবেক সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন মুনাঈম প্রমুখ।

Manual5 Ad Code

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসানুল হক।

Manual8 Ad Code

এছাড়া অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930