শিরোনামঃ-

» শিবগঞ্জ ও সোনারপাড়ায় দাঁড়িপাল্লার সমর্থনে গণসংযোগ

প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার


Manual6 Ad Code

মাস্টারপ্লানের মাধ্যমে নগরীর কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করা হবে : মাওলানা হাবিবুর রহমান

নিউজ ডেস্কঃ
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনে জামায়াত ও ১১ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, আমি আপনাদের সন্তান।

Manual7 Ad Code

এই শহরেই আমার বেড়ে উঠা। তাই নগরীর সমস্যা ও সম্ভাবনা আমার সামনে দৃশ্যমান।

Manual6 Ad Code

বিগত সময়ে উন্নয়নের নামে লুটপাট হলেও মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। অল্প বৃষ্টিতে নগরে জলাবদ্ধতা হয়, সদর বন্যায় ডুবে যায়। দুর্নীতি ও লুটপাট বন্ধ করতে পারলে সঠিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

আমি নির্বাচিত হলে বিশেষজ্ঞদের নিয়ে মাস্টারপ্ল্যানের মাধ্যমে নগরীর কাঙ্খিত উন্নয়ন নিশ্চিত করবো। সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজমুক্ত সিলেট উপহার দিবো। ইনশাআল্লাহ।

তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর শিবগঞ্জ ও সোনারপাড়া এলাকায় দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে গণসংযোগকালে উপরোক্ত কথা বলেন। মাওলানা হাবিবুর রহমান প্রতিদিনই নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

Manual3 Ad Code

এরই ধারাবাহিকতায় তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে নগরীর বিভিন্ন এলাকার বিভিন্ন বাজার ও মহল্লায় গণসংযোগের পাশাপাশি ভোটারদের সাথে মতবিনিময় করেন।

তিনি বলেন, মানুষজন নির্বাচনের আগে প্রার্থীর কাছে নিজেদের অসুবিধার কথা জানাতে পারে, কিন্তু নির্বাচন শেষে তাদের খুঁেজ পাওয়া যায়না। কিন্তু, আমি সবসময় আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।

আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করলে আমি আমার সর্বশক্তি দিয়ে আপনাদের কল্যাণে কাজ করে যাবো।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সাবেক সিলেট মহানগরীর সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু, জাস্টিস ফর জুলাই ইউকের উপদেষ্টা আমিনুল ইসলাম মাহমুদ, শাহপরান (র.) থানা জামায়াতের আমীর মুহাম্মদ সাহেদ আলী, স্থানীয় বাসিন্দা দিলোয়ার হোসেন রনি, ওয়ার্ড সভাপতি আবু হাসান ও মুরব্বি হামিদ বক্স মুহিন প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031