- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের নবাগত যুব সদস্যদের নবীন বরণ
প্রকাশিত: ০৫. ফেব্রুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের সকল নবাগত যুব সদস্যদের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের আয়োজনে কলেজ প্রাঙ্গণে এই নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী বলেন, রেড ক্রিসেন্ট শুধুমাত্র একটি স্বেচ্ছাসেবী সংগঠন নয়, এটি মানবতার এক অনন্য শিক্ষা কেন্দ্র।
এখানে কাজ করার মাধ্যমে যুবকরা মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও দায়িত্বশীলতার শিক্ষা লাভ করে।
দুর্যোগ, মানবিক সংকট কিংবা সামাজিক সেবায় যুব রেড ক্রিসেন্ট সদস্যদের ভূমিকা সবসময় প্রশংসনীয়।
তিনি আরও বলেন, আজ যারা নবাগত হিসেবে রেড ক্রিসেন্টে যুক্ত হলো, তাদের হাত ধরেই আগামীর মানবিক বাংলাদেশ গড়ে উঠবে।
সততা, নিষ্ঠা ও মানবপ্রেমকে ধারণ করে তোমরা সমাজের দুঃখী মানুষের পাশে দাঁড়াবে-এটাই রেড ক্রিসেন্টের মূল শিক্ষা।
অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সন্তোষ চন্দ্র দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট যুব রেড ক্রিসেন্ট ইউনিটের উপ যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সিলেট সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শফিকুল ইসলাম, সিলেট ইউনিটের সহকারী পরিচালক মিজানুর রহমান জীবন, সিলেট ইউনিট যুব সদস্য হাবিবুর রশিদ জনি, আলী মুনসী সুলতান, শাকিল নুর তালুকদার।
এই সংবাদটি পড়া হয়েছে ৬১ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর