শিরোনামঃ-

» আমি কাজের মানুষ, আপনাদের সেবা করতে চাই : মইনুল বাকর

প্রকাশিত: ০২. ফেব্রুয়ারি. ২০২৬ | সোমবার

Manual2 Ad Code

বালাগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী প্রকৌশলী মইনুল বাকর বলেছেন- দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের নাগরিকদের মৌলিক চাহিদা পূরণে আমি অঙ্গীকারাবদ্ধ। আমাকে বিজয়ী করলে আপনাদের নায্য সব দাবি পূরণে প্রাণান্তকর চেষ্টা করবো। আমি কাজের মানুষ।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বালাগঞ্জের আয়না মার্কেটে স্থানীয় ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

Manual8 Ad Code

মইনুল বাকর আরও বলেন, স্বাস্থ্য, শিক্ষা ও খেলাধুলার সুযোগ-সুবিধার ক্ষেত্রে বালাগঞ্জ অনেক পিছিয়ে। আমি বালাগঞ্জে আধুনিক স্টেডিয়াম করতে চাই।

Manual5 Ad Code

এছাড়া স্বাস্থ্য ও শিক্ষার যত অসুবিধা আছে সব দূর করতে চাই। আপনারা শুধু আপনাদের সেবা করার জন্য মহান সংসদে যাওয়ার সুযোগ দিন। ১২ ফেব্রুয়ারি সারা দিন কম্পিউটার মার্কায় ভোট দিয়ে সত্যের জয় নিশ্চিত করুন।

Manual6 Ad Code

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, প্রবাসী ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১২৮ বার

Share Button

Callender

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031