শিরোনামঃ-

» যুবদল নেতা পারভেজ খান জুয়েলের মাতৃবিয়োগে সিলেট মহানগর ও জেলা যুবদলের শোক

প্রকাশিত: ৩১. জানুয়ারি. ২০২৬ | শনিবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট মহানগর যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ খান জুয়েলের মাতা নূরজাহান বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর ও জেলা যুবদলের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

পারিবারিক সূত্রে জানা গেছে, নূরজাহান বেগম শনিবার (৩১ জানুয়ারি) রাত ৩টা ২০ মিনিটে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন।

Manual2 Ad Code

শনিবার (৩১ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় নূরজাহান বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বখত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন।

শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Manual2 Ad Code

তাঁরা মরহুমার নেক আমল কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

Manual6 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৬৩ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31