শিরোনামঃ-

» সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনিকে বিমানবন্দরে সংবর্ধনা

প্রকাশিত: ২৬. জানুয়ারি. ২০২৬ | সোমবার


Manual5 Ad Code

ছাতক প্রতিনিধিঃ
ছাতক উপজেলার দুলার বাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক উপদেষ্টা শাহ আব্দুল গনি দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরায় তাকে সিলেটে উষ্ণ সংবর্ধনা প্রদান করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ পৌঁছালে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী এবং এলাকাবাসী তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাকে স্বাগত জানান, দুলারবাজার ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শফিক নূর, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল, মহানগর বিএনপির সাবেক সদস্য সালাউদ্দিন আহমেদ, কৃষক দল নেতা শফিক আহমদ, আরজ আলী, আজব আলী, মৌরস আলী, তবজ্জুল আলী, আলী জাফর, আলিম উদ্দিন, মানিক মিয়া, জুনেদ আহমদ, দেলোয়ার, ইসলাম উদ্দিন, মিরাশ আলী প্রমুখ।

Manual1 Ad Code

এছাড়াও জাহিদপুর পুরাতন মসজিদের মুতওয়াল্লী আনছার আলী সহ পঞ্চায়েত কমিটি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং সহযোগী সংগঠন, বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে এক বিশেষ দোয়া মাহফিলের মাধ্যমে মোনাজাত অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

সংবর্ধনা শেষে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় শাহ আব্দুল গনি তাকে বরণ করে নেওয়ায় নেতাকর্মী ও এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আগামীতে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

Manual8 Ad Code

পরবর্তীতে মোটর শোভাযাত্রার মাধ্যমে তাকে তার নিজ এলাকায় নিয়ে যাওয়া হয়।

Manual1 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১০০ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31