- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» দেশ ও দেশের সার্বিক উন্নয়নে ধানের শীষে ভোট দিন : মিলন
প্রকাশিত: ২৪. জানুয়ারি. ২০২৬ | শনিবার
ছাতক প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের বিশাল পৃথক প্রচার মিছিল ছাতক ও গোবিন্দগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে ছাতক শহরে প্রচার মিছিল শেষে ট্রাফিক পয়েন্টে পথ সভা অনুষ্ঠিত হয়।
ছাতক পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছুর সভাপতিত্বে এবং পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি ও জসিম উদ্দিন সুমেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ছাতক-দোয়ারা আসনে বিএনপি মনোনীত প্রার্থী,সাবেক সংসদ সদস্য,বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন।
এ সময় তিনি দেশ-কে এগিয়ে নিতে ধানের শীষ প্রতিকে ভোট দিতে সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, ছাতক-দোয়ারাবাসীর কাঙ্খিত উন্নয়নের লক্ষে ধানের শীষ প্রতিকের বিকল্প নেই।
ধানের শীষ হচ্ছে স্বাধীনতার ঘোষক শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান,দেশ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার, ভবিষ্যৎ বাংলাদেশের কান্ডারী বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের প্রতিক।
পথ সভার বিশেষ অতিথি বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক( সিলেট বিভাগ) মিফতাহ সিদ্দিকী ছাতক দোয়ারাবাজারবাসীর কাছে কলিম উদ্দিন আহমেদ মিলনের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন।
তিনি বলেছেন, ধানের শীষ-ই ছাতক-দোয়ারাবাজার বাসীর উন্নয়নের প্রতিক।
পথ সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য স্বাক্ষর ক্ষমতা প্রাপ্ত এডভোকেট আব্দুল হক,সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট এটিএম ফয়েজ,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুর রহমান।
এদিকে সকাল ১১টায় গোবিন্দগঞ্জ পয়েন্টে ধানের শীষ প্রতিকের বিশাল প্রচার মিছিল শেষে গোলচত্তর এলাকায় অনুষ্ঠিত পথ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুলের পরিচালনা অনুষ্ঠিত এ পথ সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, জেলা বিএনপির সদস্য ফারুক আহমদ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬২ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর