- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে বক্তারা
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠিত
» ‘সিলেট-৬ আসনে ধানের শীষকে বিজয়ী করতে সবাই একাট্টা’
প্রকাশিত: ২৩. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবজার) বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, তারেক রহমানের সফরের পর নতুন উদ্যমে দলীয় নেতাকর্মীরা ভোটের মাঠে ঝাঁপিয়ে পড়েছেন।
বিশেষ করে গোলাপগঞ্জ-বিয়ানীবজারে ধানের শীষকে বিজয়ী করতে এখন সবাই একাট্টা।
বৃহস্পতিবার রাত ও শুক্রবার দিনে (২২ ও ২৩ জানুয়ারি) গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের বিভিন্ন স্থানে পথসভা, উঠানবৈঠক, গণসংযোগ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এমরান চৌধুরীর সমর্থনে অনুষ্ঠিত কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে- বৃহস্পতিবার রাতে বিয়ানীবাজারের দুবাগ ইউনিয়নের সাদিমাপুর বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৯টায় গোলাপগঞ্জের ডেপুটি বাজারে পথসভা, পরে শরীফগঞ্জ ইউনিয়নের ইসলামপুরে প্রবাসী শুক্কুর আলীর বাড়িতে উঠানবৈঠক, বেলা ১১টায় ইসলামপুর বাজারে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ, পরে স্থানীয় রাংজিয়ল গ্রামের নজিব আলীর বাড়িতে উঠানবৈঠক এবং পৌনে ১২টায় স্থানীয় ইউপি মহিলা সদস্য সকিয়া বেগমের বাড়িতে মহিলা সমাবেশ।
পরে শান্তিরবাজার জামে মসজিদে জুমআর নামাজ আদায় করেন এমপি প্রার্থী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
নামাজ শেষে মুসল্লি ও স্থানীয় জনতার সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পরে বেলা আড়াইটায় জামিরা চুয়ারকান্দি গ্রামে গণসংযোগ ও প্রচারপত্র বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে এমরান আহমদ চৌধুরী বলেন- গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে রাস্তাঘাটের সংস্কার ও অবকাঠামোগত উন্নয়ন পরিকল্পিতভাবে করা হবে।
যাতে আগামী কয়েক প্রজন্ম এর সুফল ভোগ করতে পারে। এই দুই উপজেলা ঘিরে দুইটি নদী রয়েছে, সুরমা ও কুশিয়ারা। নদীভাঙন রোধ প্রকল্পের মাধ্যমে পারগুলোকে পর্যটন স্পট হিসেবে গড়ে তোলা হবে। শিক্ষার মানোনয়ন্ননে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
এছাড়া প্রত্যন্ত অঞ্চলের নারীদের সেবা দিতে কমিউনিটি ক্লিনিকগুলোতে ২৪ ঘণ্টা ডাক্তারের ব্যবস্থা করা হবে।
তিনি আরও বলেন, ১৯৯২ সালে এমসি একাডেমি মাঠে অনুষ্ঠিত সমাবেশে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ঘোষণা দিয়েছিলেন গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের ঘরে ঘরে গ্যস সংযোগ দেওয়ার।
কিন্তু পরবর্তী আওয়ামী লীগ সরকার সেটি হতে দেয়নি। আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের জনগুরুত্বপূর্ণ এই দাবি আদায় করবো।
এমরান আহমদ চৌধুরী প্রতিশ্রুতি দিয়ে বলেন, স্থানীয় উন্নয়ন করতে আমি অঙ্গীকারাবদ্ধ।
নির্বাচনে জয়লাভ করলে দলীয় নেতাকর্মী এবং প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে সার্বিক উন্নয়নে কাজ করবো। থাকবে না কোন ভেদাভেদ, কোনো লুকোচুরি।
সরকারি প্রতিটা প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ।
অনুষ্ঠিত এসব কর্মসূচিতে জেলা এবং গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের শীর্ষ নেতৃবৃন্দ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার
সর্বশেষ খবর
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর