- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» আল-মারজান শপিং সেন্টারে ‘রিফাত সুজ’-এর শুভ উদ্বোধন
প্রকাশিত: ২২. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার
উদ্যোক্তারা এগিয়ে আসলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ হয় : আব্দুর রহমান রিপন
নিউজ ডেস্কঃ
বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, সততা ও উন্নত সেবার মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জন করতে পারলে যেকোন ব্যবসা সফল হতে বাধ্য।
নতুন নতুন উদ্যোক্তারা যখন বিনিয়োগে এগিয়ে আসেন, তখন স্থানীয় অর্থনীতি আরও গতিশীল হয়।
তিনি বলেন, নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হলে বেকার যুবকদেরও কর্মসংস্থানের সুযোগ হয়। সিলেটের ব্যবসা-বাণিজ্যের প্রসারে ব্যবসায়ীদের মধ্যে সুদৃঢ় ঐক্য বজায় রাখা অত্যন্ত জরুরি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ আল-মারজান শপিং সেন্টারে ‘রিফাত সুজ’-এর শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, এখানে উন্নত মানের পণ্য ও সঠিক মূল্যের নিশ্চয়তা নিয়ে নতুন এই প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থা অর্জন করবে বলে আমি বিশ্বাস করি।
রিফাত সুজ-এর স্বত্বাধিকারী ও সিলেট জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক মো. লায়েক মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওরিয়েন্টাল মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হাদী পাবেল, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও হাসান মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ আজিজুল করিম।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আল মারজান ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহমান রহিম, সিটি মার্কেটের সভাপতি আব্দুল মল্লিক মুন্না, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শহীদ বেলাল এবং মধুবন মার্কেটের ব্যবসায়ী আব্দুল হান্নান, ব্যবসায়ী আব্দুছ সহিদ বেলাল, আলতাব হোসেন, জায়েদ মিয়া, তাজুল ইসলাম, শামিম মিয়া, সুহেল মিয়া, মনির মিয়া, সানুর মিয়া, টিপু আহমদ, রুকন আহমদ, সিরাজুল ইসলাম, রুবেল মিয়া, মুহিবুর রহমান, লিটন আহমদ, সুমন ভট্টাচার্য, মুকিদ আহমদ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে মিলাদ ও দোয়া পরিচালনা করেন, সুবিদবাজার জামে মসজিদের ইমাম মো: মুহিবুর রহমান।
দোয়া শেষে অতিথিবৃন্দ ফিতা কেটে রিফাত সুজ-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


