শিরোনামঃ-

» বিএনপি চেয়ারম্যানের সিলেট সফর সারাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার


Manual8 Ad Code

নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সিলেট-৪ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশের সব চেয়ে নির্যাতিত জিয়া পরিবার। দেশ মাতা, আপসহীন নেত্রী দেশ-মাটি ও মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।

তিনি জীবিত থাকালীন সময়ে এক সন্তানকে হারিয়েছেন, এক সন্তান নির্যাতনে ষড়যন্ত্রের শিকার হয়ে দীর্ঘ ১৭ বছর নির্বাসনে ছিলেন। তবুও তিনি আপোস করেননি।

Manual3 Ad Code

তাঁর সুযোগ্য উত্তোরসূরি তারেক রহমান নতুন করে দেশকে সাজাতে এসেছেন। তিনি এদেশের বাংলাদেশের জনআকাঙ্ঘখার ঘটাবেন।

বিএনপি সরকার গঠন করলে তিনি ফ্যামেলি ও কৃষি কার্ড বিতরণ করবেন। যে কার্ডে থাকবে নারী-পুরুষের জন্য বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা এক নতুন বাংলাদেশ গড়তে চাই।

মঙ্গলবার (২০ জানুয়ারি-২০২৬) জৈন্তাপুর উপজেলার ৫নং ফতেপুর (হরিপুর) ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সংযোগী সংগঠনের উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ও সাবেক তিন বারের প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশ নায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিন ব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে আরিফুল হক চৌধুরী এসব কথা বলেন।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে আরিফুল হক চৌধুরী আরও বলেন, আগামী ২২ জানুয়ারি বিএনপি চেয়ারম্যানের সিলেটের নির্বাচনী সফর আমাদের জন্য অত্যন্ত  গুরুত্বপৃুর্ণ।

Manual3 Ad Code

২০ বছর পর হযরত শাহজালাল(র) ও হযরত শাহপরান (র) এর মাজার জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। সিলেটবাসীর জন্য গৌরব ও সম্মানের।

বিশেষ করে দেশ নায়ক তারেক রহমান আমাদের আত্মীয়। সকাল থেকে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ লোকে লোকারণ্য হবে। বিএনপি চেয়ারম্যানের সিলেট সফর সারা দেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।

Manual7 Ad Code

নেতাকর্মীদের উদ্দেশ্যে আরিফুল হক চৌধুরী  বলেন, মামলা বাণিজ্য- সিন্ডিকেট, হানাহানি-হিংসা রাহাজানি পরিহার করে আসুন আমরা শান্তি-নিরাপদ সমাজ গড়ি।

আমি নির্বাচিত হলে এই এলাকার সকল সমস্যা সমাধানের চেষ্টা করব। বিশেষ গণবসতি এলাকায় প্রাথমকি শিক্ষা, চিকিৎসার ব্যবস্থা অগ্রাধিকার ভিত্তিতে করার চেষ্টা করব।

এছাড়াও ব্রিজ, কালভার্ট, স্কুল-কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন ধারাবাহিকভাবে চলবে।

পৃথক দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান এম এ মতিন, সাবেক সাধারণ সম্পাদক মুহিবুল হক মুহিব, জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশ জৈন্তাপুর উপজেলার সাবেক সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রুমেল আহমদ, উপজেলা যুবদল নেতা কবির আহমদ খান, জাহাগীর আলম, সাদিক আহমদ, ফারুক আহমদ সুইট, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শাহীন আলম, য্গ্মু আহবায়ক নাদিম আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল্লাহ ইলিয়াস,  যুগ্ম আহবায়ক  আব্দুল মতলিব, ছালেহ আহমদ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সুয়েব আহমদ, সাংগঠনিক সম্পাদক মিনহাজ আহমদ রিফাত, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ইমাম উদ্দিন, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির উদ্দিন, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রব, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মুক্তার, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ আলী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাসেম আলীসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষজন।

এই সংবাদটি পড়া হয়েছে ১৬৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31