শিরোনামঃ-

» ছাতক-দোয়ারাবাজার বিএনপির সাংগঠনিক সভা

প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার

Manual3 Ad Code

আমরা নির্বাচন সহ সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই : কলিম উদ্দিন  আহমেদ মিলন

ছাতক প্রতিনিধিঃ
বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক এমপি কলিম উদ্দিন  আহমেদ মিলন বলেছেন, ছাতক ও দোয়ারাবাজারে বিএনপি ঐক্যবদ্ধ রয়েছে।

আমরা বিগত দিনেও একসাথে কাজ করেছি,একসাথে কাজের অনেক অভিজ্ঞতা রয়েছে।

আমরা আগামী নির্বাচন সহ সকল সাংগঠনিক কাজ ঐক্যবদ্ধভাবে চালিয়ে যাবো। আমাদের ঐক্যের বিজয় হয়েছে। আমরা নির্বাচন সহ সকল ক্ষেত্রে বিজয় অর্জন করতে চাই।

Manual4 Ad Code

বিএনপির কেন্দ্রীয় সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান, ছাতক দোয়ারাবাজার আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান চৌধুরী বলেছেন,আমি দলের প্রতি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি সন্মান প্রদর্শন করে  সকল আমার মনোনয়ন প্রত্যাহার করেছি।

ছাতক দোয়ারায়  বিএনপি ঐক্যবদ্ধ। আমাদের  মধ্যে কোন বিরোধ ছিলোনা এবং এখনও কোন বিরোধ নেই, ছিলো দলীয় প্রতিযোগিতা।

Manual1 Ad Code

আমাদের মন-প্রাণের সাথে বিএনপি জড়িত। আমরা আগামী ২২ জানুয়ারি থেকে নির্বাচনী আচরণ বিধি মেনে সবাই এক সাথে ছাতক- দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের ধানের শীষ প্রতিকের প্রচারণায় কাজ করবো। ছাতক-দোয়ারাবাজারে ধানের শীষ জিতে গেলে জিতে যাবেন জননেতা তারেক রহমান।

মঙ্গলবার (২০ জানুয়ারি) ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, পৌর বিএনপি সহ অঙ্গ- সহযোগী সংগঠনের এক সাংগঠনিক সভায় প্রধান ও বিশেষ অতিথির বক্তব্যে তারা এসব কথা বলেন।

তারা বলেন, আমরা মিলন-মিজান ভাই-ভাই এ ক্ষেত্রে কোন সন্দেহ নাই। একসাথে সবাই মিলে-মিশে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করবো ইনশাআল্লাহ।

Manual4 Ad Code

ছাতকের রাজাপুর জয়েন্ট কনভেনশন হলে ছাতক,দোয়ারাবাজার উপজেলা ও ছাতক পৌর বিএনপির  এ সাংগঠনিক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ।

Manual2 Ad Code

পৌর বিএনপির আহবায়ক শামছুর রহমান শামছু ও উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য  আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত সাংগঠনিক মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির  আহবায়ক কমিটির সদস্য শামসুল হক নমু, ফারুক আহমদ, আব্দুর রহমান, নজরুল ইসলাম, আলহাজ্ব আব্দুল বারী,দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক আলতাফুর রহমান খছরু, ছাতক উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল করিম বকুল, দোয়ারাবাজার উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মানিক মাষ্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক  জয়নাল আবেদীন মহি, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহ সফিকুল আলম মতি, আবু হুরায়্রা সুরত, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সামসুর রহমান বাবুল, বিএনপি নেতা মুর্শেদ আলম।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম আম্বিয়া, মাজকুর পাবেল, যুক্তরাজ্য বিএনপি নেতা এমএ রউফ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোশাররফ হোসেন, জাকির হোসেন, এখলাছ মিয়া তালুকদার,হারুনুর রশি পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদদীন সালমান, বিএনপি নেতা নুরুল আমিন সহ বিএনপির বিভিন্ন ইউনিট কমিটির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভার শুরুতে পবিত্র  কোরআন তেলাওয়াত করেন, কৃষকদল নেতা নুর উদ্দিন।

এই সংবাদটি পড়া হয়েছে ২০২ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031