- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» সুনামগঞ্জ-১ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী মুজাম্মিল হকের মতবিনিময়
প্রকাশিত: ২০. জানুয়ারি. ২০২৬ | মঙ্গলবার
‘ইসলামী মূল্যবোধ ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ঐক্যের বিকল্প নেই’
সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জ-১ (ধর্মপাশা-মধ্যনগর) আসনে ১০ দলীয় জোটের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার পর নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় নেতা ও মনোনীত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।
মঙ্গলবার (২০ জানুয়ারি) তিনি ধর্মপাশা উপজেলার বিভিন্ন এলাকার ১০ দলীয় জোটের নেতাকর্মীদের সঙ্গে এই মতবিনিময় সভায় মিলিত হন।
সভায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এসময় তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করতে সকলের সহযোগিতা চান।
তিনি বলেন, দেশ, ইসলাম ও মানুষের অধিকার রক্ষায় ১০ দলীয় জোট সবসময় আপসহীন। সুনামগঞ্জ-১ আসনের জনগণ পরিবর্তন চায়।
ইনশাআল্লাহ, আলেম-ওলামা, তৌহিদী জনতা ও সর্বস্তরের মানুষের সমর্থনে এই আসনে বিজয়ের মাধ্যমে ইসলামী রাজনীতির বিজয় নিশ্চিত করা হবে। জনগণের দুঃখ-দুর্দশা লাঘবে আমি আপনাদের খাদেম হয়ে কাজ করতে চাই।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সুনামগঞ্জ-১ আসনে ইসলামী মূল্যবোধ ও ন্যায়ভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠায় মাওলানা মুজাম্মিল হক তালুকদার একজন যোগ্য ও গ্রহণযোগ্য প্রার্থী।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা মাঈনুদ্দীন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মাওলানা আলী হুসাইন খান রাগুবী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাফিজ নাছির উদ্দিন, ক্বারী মাওলানা সৈয়দ আরমান নূর পীর, মাস্টার সৈয়দ মুস্তাফিজুর রহমান, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা জাহাঙ্গীর আলম, মাওলানা সৈয়দ মনির উদ্দিন ও মাওলানা মনির হোসেন প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৪ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর