শিরোনামঃ-

» প্রতিহিংসার রাজনীতি পরিহার করে দেশ গড়ার প্রত্যয় হোক আমাদের অঙ্গীকার : আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ১৬. জানুয়ারি. ২০২৬ | শুক্রবার

Manual2 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক মেয়র জননেতা আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রাচীনকাল থেকেই গোয়াইনঘাট খনিজ সম্পদ ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং বাণিজ্যের উর্বরভূমি।

সীমান্তবর্তী এই এলাকার স্থলবন্দর দিয়ে কোটি কোটি টাকার আমদানি-রপ্তানি করা হয় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ন  অবদান রাখে।

অথচ এই এলাকার মানুষ তাদের প্রাপ্য উন্নয়ন থেকে সবসময় বঞ্চিত হয়ে আসছে।

Manual3 Ad Code

শুক্রবার (১৬ জানুয়ারী-২০২৬) গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তুমপুর ইউনিয়নের ১ থেকে ৯নং ওয়ার্ডে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে দিনব্যাপি দোয়া মাহফিল পূর্বে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

Manual4 Ad Code

এসময় জননেতা আরিফুল হক চৌধুরী আরো বলেন, ব্যবসা বাণিজ্য সম্প্রসারণে গোয়াইনঘাট উপজেলায় ব্যাপক শিল্প-কলখারখানা, ইন্ডাস্ট্রি গড়ে তুলতে কার্যকরি উদ্যোগ গ্রহণ করা হবে।

Manual7 Ad Code

তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি পরিহার করে ন্যায়ভিত্তিক সমাজ ব্যবস্থা, সকল ধর্ম-বর্ণের মানুষের জন্য নিরাপদ শান্তির বাংলাদেশ গড়ার প্রত্যয় হোক আমাদের অঙ্গীকার।

পৃথক অনুষ্টানে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির  উপদেষ্টা আব্দুস শুকুর, লুৎফুল হক খোকন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আজাদুর রহমান, আজাদ, সদস্য সাহেদ মেম্বার, উপজেলা বিএনপির তাঁতী বিষয়ক সম্পাদক এনামুল হক তাহের, ১নং রুস্তুমপুর ইউনিয়নের সভাপতি মোহাম্মাদ সাহাব উদ্দিন সিহাব, ১নং রুস্তুমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউনুস আলী, তোয়াকুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি এম এ হক, জমিয়ত নেতা মাওলানা হাবিবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক কামরুল ইসলাম, আব্দুস শুকুর, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, শামীম আহমদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমদ পাপলু, রশীদ আহমদ, ছাত্রদলের সভাপতি আসাদুর রহমান, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, শ্রমিক দলের সভাপতি আমির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেক দলের যুগ্ম আহবায়ক হাবিব আহমদ, ১নং রুস্তুমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মালিক মানিক, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মনাফ, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর মিয়া মেম্বার, ১নং রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কালাম।

এছাড়াও আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীর।

Manual3 Ad Code

এদিকে একই দিন বিকেলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর উপলক্ষে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেন চেয়ারম্যানের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫২ বার

Share Button

Callender

February 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
232425262728