- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» নিসচার প্রতিবেদন; ডিসেম্বর মাসে সিলেটের সড়কে ঝরল ৩৭ প্রাণ
প্রকাশিত: ০৪. জানুয়ারি. ২০২৬ | রবিবার
নিউজ ডেস্কঃ
২০২৫ সালের ডিসেম্বর মাসে বিগত বছরের এক মাসের সর্বাধিক নিহতের ঘটনা ঘটেছে।
সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলায় প্রানহানি কিছুটা কম হলেও অন্য তিন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অনেক বেড়েছে।
ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে হবিগঞ্জ জেলায়। ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জনের প্রানহানি ঘটেছে।
ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন। এ মাসে অন্যান্য মাসের তুলনায় মোটরসাইকেল দুর্ঘটনার প্রাণহানির সংখ্যা অনেক বেড়েছে।
রবিবার (৪ জানুয়ারি) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রকাশিত প্রতিবেদনে ডিসেম্বর মাসে সিলেট বিভাগে ৩৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭ জন নিহত ও ৬১ জন আহত হয়েছেন উল্লেখ করা হয়। নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেলের চালক ও আরোহি রয়েছেন।
ডিসেম্বর মাসে সিলেট জেলায় ৯টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ২৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৯ জন নিহত ও ২ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ১২টি সড়ক দুর্ঘটনায় ১৩ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
নিসচা কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় কমিটির সদস্য সচিব ও সিলেট জেলার আহবায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ডিসেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১৬ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ২ জন সিএনজি ও লেগুনা চালক ও আরোহী, ১৬ জন চালক ও ১১ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৭টি দুর্ঘটনায় ৫ জন, মুখোমুখি সংঘর্ষে ১০টি দুর্ঘটনায় ১১ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ২টি দুর্ঘটনায় ২ জন ও গাড়ি চাপায় ১৮টি দুর্ঘটনায় ১৯ জন নিহত হয়েছেন। এছাড়া ডিসেম্বর মাসে নিহত ৩৭ জনের মধ্যে ৩০ জন পুরুষ, ৪ জন নারী ও ৩ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, নভেম্বর মাসে সিলেট বিভাগে ২৬টি সড়ক দুর্ঘটনায় ২৫জন নিহত ও ৬৬ জন আহত হয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর