- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» সিলেট-৫ আসন:সরে দাঁড়ালেন বিএনপি নেতা ও শাকসুর সাবেক জিএস অধ্যাপক মো. নুরুজ্জামান জামান
প্রকাশিত: ০৩. জানুয়ারি. ২০২৬ | শনিবার
জকিগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জোটের বৃহত্তর স্বার্থে নিজের প্রার্থিতা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছেন, জনপ্রিয় রাজনৈতিক বিশ্লেষক ও মিডিয়া ব্যক্তিত্ব মো: নুরুজ্জামান জামান।
দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনার প্রতি সম্মান জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
শনিবার (৩ জানুয়ারি) এক আবেগঘন বার্তায় জকিগঞ্জ-কানাইঘাটবাসীর উদ্দেশ্যে তিনি এই ঘোষণা দেন।
নুরুজ্জামান জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) সাবেক জিএস এবং দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত।
বার্তায় তিনি উল্লেখ করেন, ‘৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে ‘২৪-এর গণঅভ্যুত্থানে মিডিয়া ও রাজপথে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বিগত ফ্যাসিবাদী সরকারের রোষানলে পড়ে দীর্ঘ ১৪ বছর ৫ মাস তিনি প্রবাসে কাটাতে বাধ্য হন।
দেশে ফেরার পর এলাকার মানুষের অকুণ্ঠ সমর্থনে তিনি এই আসন থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিলেন এবং মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
তবে বিএনপি জোট গঠনের লক্ষ্যে এই আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মাওলানা উবায়দুল্লাহ ফারুককে সমর্থন দেওয়ায়, দলের সিদ্ধান্তের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে নুরুজ্জামান জামান বলেন, “ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ-ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আল্লাহই সর্বোত্তম পরিকল্পনাকারী।
নির্বাচন না করলেও আমি জকিগঞ্জ-কানাইঘাটের মানুষের অধিকার আদায়ে আজীবন পাশে থাকব।”
তিনি আরও জানান, সাম্য, ন্যায়বিচার ও একটি গণতান্ত্রিক, কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে একজন নাগরিক হিসেবে মিডিয়ায় তার কার্যক্রম এবং টক-শো ও কলাম লিখনীর মাধ্যমে জনমানুষের কথা বলা অব্যাহত থাকবে।
তার এই সিদ্ধান্তে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, দলের প্রতি তার এই ত্যাগকে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৭ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর