শিরোনামঃ-

» দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে কবি দিলওয়ারের ৮৯তম জন্মদিন উদযাপন

প্রকাশিত: ০১. জানুয়ারি. ২০২৬ | বৃহস্পতিবার


Manual8 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
গণমানুষের কবি দিলওয়ার ছিলেন দেশ ও বিশ্বের কবি। বাংলা সাহিত্যে তাঁর অবদান অনস্বীকার্য।

Manual5 Ad Code

তিনি সাহিত্যের সকল শাখায় সমানতালে বিচরণ করলেও গণমানুষের হৃদয়ের কথা কবিতায় তোলে ধরার কারণে তাঁর নামের পাশে ‘গণমানুষের কবি’ অনিবার্য হয়ে যায়।

Manual3 Ad Code

বাংলা সাহিত্যে একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ার’র ৮৯তম জন্মদিনে বক্তারা এসব কথা বলেন। বক্তারা বলেন, তাঁর রচনাবলির মাধ্যমে বাংলা সাহিত্য অনেক সমৃদ্ধ হয়েছে।

তিঁনি আজীবন মানবতার জয়গান গেয়ে গেছেন, বিশ্বের নিপীরিত মানুষের মনের কথা তার কবিতায় স্বত:স্ফূর্তভাবে উঠে এসেছে বলেই তাঁকে ‘গণমানুষের কবি’ বলা হয়।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদ কর্তৃক আয়োজিত একুশে পদকপ্রাপ্ত গণমানুষের কবি দিলওয়ারের ৮৯তম জন্মদিন উপলক্ষ্যে মহানগরীর দক্ষিণ সুরমাস্থ ভার্থখলা খান মঞ্জিলে কবি’র কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, কবর জিয়ারত ও দোয়া শেষে সংক্ষিপ্ত অলোচনা সভা অনুষ্ঠিত হয়।

পরিষদের সহ সভাপতি কবি দেওয়ান মতিউর রহমান খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম. আলী হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট আফতাব চৌধুরী, সিলেট মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আবদুল মুকিত অপি, ছড়াকার অজিত রায় ভজন, কবির জামাতা আমেরিকা প্রবাসী লুৎফুর রহমান লুতন, কবি শহিদ সাগ্নিক, কবি দেওয়ান মতিউর রহমান খান, কবি ও নাট্যকার ধ্রুব গৌতম, কবি দিলওয়ার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক সুপ্রিয় ব্যনার্জি শান্ত, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কবি মোহাম্মদ নুরুল ইসলাম, কবি কামাল আহমদ, কবি মকসুদ আহমদ লাল, ছড়াকার সাজ্জাদ আহমদ সাজু, জোবায়দা বেগম আঁখি, কবি সাইফুদ্দিন আহমদ ছাবির, কবির আহমদ মো. সেলিম খান, আব্দুর রাজ্জাক শাওন, রুকন আলম চৌধুরী, ইশতিয়াক সাগ্নিক প্রমুখ।
কবির কবর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জিয়ারত শেষে দোয়া পরিচলানা করেন, কবি দেওয়ান মতিউর রহমান খান।
Manual8 Ad Code

উল্লেখ্য, গণমানুষের কবি দিলওয়ার ১৯৩৭ খ্রিস্টাব্দে সিলেট শহরের সুরমা নদীর দক্ষিণ পারে অবস্থিত ভার্থখলা গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।

স্বাধিকার আন্দোলন ও মুক্তিযুদ্ধে প্রেরণাদানকারী বহু কবিতা ও গানের স্রষ্টা একুশে পদকপ্রাপ্ত এই কবি ২০১৩ খ্রিস্টাব্দের ১০ অক্টোবর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এই সংবাদটি পড়া হয়েছে ২১৪ বার

Share Button

Callender

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031