শিরোনামঃ-

» একজন দরদি অভিভাবক হারালাম আমরা : আব্দুর রহমান রিপন

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২৫ | বুধবার

Manual3 Ad Code

বুধবার আধাবেলা বন্ধ থাকবে সকল মার্কেট

নিউজ ডেস্কঃ
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।

Manual5 Ad Code

শোক বার্তা তিনি বলেন,  বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ একজন দরদি অভিভাবককে হারিয়েছে।

একটি সোনালী রাজনৈতিক জীবনের সমাপ্তী হলো। আপসহীন দেশনেত্রী খালেদা জিয়া তার ভালবাসার দেশ এবং মানুষগুলোকে ছেড়ে অনন্তের পথে যাত্রা করলেন, সারাদেশের মানুষকে কাঁদিয়ে।

যিনি সারা জীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। বেগম খালেদা জিয়া ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক ও আপসহীন নেত্রী।

Manual6 Ad Code

দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু লড়াই করে গেছেন।

Manual4 Ad Code

তিনি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেধনা জ্ঞাপন করেন।

Manual7 Ad Code

বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও  সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যান পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন আরও বলেন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে আগামীকাল বুধবার সিলেটের সকল মার্কেট আধাবেলা দুপুর ১২টা পর্যন্ত বন্ধ থাকবে।

এই সংবাদটি পড়া হয়েছে ২২৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31