শিরোনামঃ-

» বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মদীনা মার্কেট ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল

প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২৫ | বুধবার


Manual5 Ad Code
নিউজ ডেস্কঃ
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ও তাঁর রুহের মাগফেরাত কামনায় বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির উদ্যোগে এক দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর নগরীর মদীনা মার্কেটস্থ সমিতির কার্যালয়ে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Manual5 Ad Code

সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপনের পরিচালনায় সকল ব্যবসায়ীদের কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি হাজী আমির হোসেন।

Manual1 Ad Code

এসময় তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা শোকাভিভূত। গনতন্ত্রের উত্তরণে তাঁর অবদান চির স্মরণীয় হয়ে থাকবে।
আল্লাহ রাব্বুল আল আমিন গণতন্ত্রের মা কে জান্নাতুল ফেরদাউস দান করুন ও শোকাহত পরিবারকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন, আমিন।
Manual1 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সদ্য সাবেক সভাপতি আব্দুস সত্তার, সাবেক সাধারণ সম্পাদক হাজী সেলিম আহমদ, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি দেলোয়ার হোসেন জয়, মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির সাবেক উপদেষ্টা সৈয়দ নুর, মদিনা মার্কেটের সাবেক ব্যবসায়ী ও পর্তুগাল বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান শাহজামাল, মদিনা মার্কেট সিতারা বেকারীর স্বত্তাধিকারী ও আগামী নির্বাচনে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হাবিবুর রহমান হাবিব, ব্যবসায়ী সমিতির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, নতুনবাজার ব্যবসায়ী সমিতির যুগ্ম সম্পাদক মো. শামসুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন রাজন, ব্যবসায়ী সমিতির সাবেক সদস্য শামীম আহমদ, আব্দুল কাহার, ব্যবসায়ী মাহমদ আহমদ, শামীম আহমদ, ইয়াছিন আহমদ ও ফারেস আহমদ বশির প্রমুখ।

Manual4 Ad Code

মোনাজাত পরিচালনা করেন বৃহত্তর মদিনা মার্কেটের বিশিষ্ট ব্যবসায়ী আনিকা ডিপার্টমেন্টাল ষ্টোরের স্বত্তাধিকারী হাফিজ মাওলানা মুহিবুর রহমান।

এর আগে সকাল ৬টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত মদীনা মার্কেটের সমস্ত দোকান বন্ধ রেখে শোক পালন করেন ব্যবসায়ীবৃন্দ।

ব্যবসায়ী সমিতির সদস্য সচিব এমদাদুল হক স্বপন বৃহত্তর মদিনা মার্কেটের সকল ব্যবসায়ীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমাদের আহবানে সাড়া দিয়ে আপনারা যে শোক প্রকাশ করেছেন এজন্য সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এই সংবাদটি পড়া হয়েছে ১০৭ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930