- খেলার মাঠ উন্নয়নে সচিবালয়ে সভা
- সিটি করপোরেশনের প্রশাসকদের সঙ্গে স্থানীয় সরকার মন্ত্রীর মতবিনিময়
- সিলেটে শাহজালাল জামেয়া নাজিরেরগাঁওয়ে ‘মা সমাবেশ’
- মৃত ১৮ শ্রমিক পরিবারকে জেলা ট্রাক পিকাপ শ্রমিক ইউনিয়নের আর্থিক অনুদান
- বিএনপি নেতা খোকনের সুস্থতা কামনায় ১৭নং ওয়ার্ড কাজীটুলা যুব সমাজের দোয়া মাহফিল
- যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী হেলাল চৌধুরীকে সিলেট বিমানবন্দরে বিশাল সংবর্ধনা
- সিলেটে ‘জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম’র প্রচার মিছিল কাল
- রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুর বিভাগীয় সমিতি সিলেটের অভিনন্দন
- পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে হুমায়ুন কবির-এর শপথ নেওয়ায় আজমল বক্ত চৌধুরী সাদেক-এর অভিনন্দন ও শুভেচ্ছা
- সিলেটে কোন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রশ্রয় দেওয়া হবে না : খন্দকার মুক্তাদির
» সনদপত্র বিতরণকালে ভিসি জহিরুল হক; কর্মশালায় অংশগ্রহণকারী কর্মক্ষেত্রে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে
প্রকাশিত: ৩১. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী কর্মক্ষেত্রে দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যকে নিয়ে বুধবার (৩১ ডিসেম্বর) বিকালে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইনের হলরুমে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালার সনদপত্র বিতরণকালে এ কথা বলেন।
এতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
গত মঙ্গলবার সকালে কর্মশালার উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
ইউনিসেফের সহযোগিতায় শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় বিভিন্ন কলা-কৌশল, শিশু অধিকার ও ভিডিও কন্টেন্ট নির্মাণ বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়।
উপাচার্য জহিরুল হক বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালা আপনাদের দক্ষ মানুষ হিসেবে গড়তে বড় ভূমিকা রাখবে। কর্মশালায় অংশগ্রহণকারী সবাই সাংবাদিকতা করবেন না, কেউ ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার হবেন। তবে এই দুই দিনের প্রশিক্ষণ আপনাদের সারাজীবন কাজে লাগবে।
কারণ আপনি জেনে গেছেন কিভাবে তথ্য পেতে হবে, তথ্যের সত্যতা কিভাবে যাচাই করতে হবে। আপনাদের অধিকার সর্ম্পকে জেনেছেন এই কর্মশালায়। নিজেদের সঠিক পথে চলতে হলে কি করতে হবে শিখেছেন।’
প্রশিক্ষণ নিয়ে নিজেদের ভবিষ্যৎ জীবনে উন্নতি করতে হবে জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যৎতে আপনারা যে পেশায় যান না কেন, সাংবাদিকতার প্রশিক্ষণ আপনাদের কর্মক্ষেত্রে কাজে লাগবে।
সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে কাজ করে। তথ্যের আলোকে সমাজকে আলোকিত করা, অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে কাজ করেন সাংবাদিকরা।’
সনদপত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, হ্যালোর সিলেট জেলা তত্ত¡াবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বাপ্পা মৈত্র।
প্রশিক্ষক হিসেবে ছিলেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।
এই সংবাদটি পড়া হয়েছে ২২৫ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


