- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের শোক
প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
বিএনপি চেয়ারপার্সন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব বেগম খালেদা জিয়ার ইন্তেকালে ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোক বার্তায় ইসলামী ঐক্যজোট সিলেট মহানগরীর সভাপতি মুফতি ফয়জুল হক জালালাবাদী, সাধারণ সম্পাদক এইচ এম কিউ মইনুল ইসলাম আশরাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ মাদানী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন।
এক শোক বার্তায় তারা বলেন, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে ত্যাগ, লড়াই ও দেশপ্রেমের এক মহাকাব্যিক অধ্যায়ের সমাপ্তি ঘটল।
তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না; বরং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন, আপসহীনতার এক অনন্য প্রতীক।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পর তিনি জাতীয়তাবাদী দলের নেতৃত্ব গ্রহণ করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে সংসদীয় গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি পর্যায়ে তাঁর সাহস, দৃঢ়তা ও ধৈর্য এদেশের মানুষের জন্য চিরকাল প্রেরণার উৎস হয়ে থাকবে।
প্রতিহিংসামূলক মামলা, কারাবাস, নির্যাতন ও গুরুতর অসুস্থতার মধ্যেও তিনি জীবনের শেষ সময় পর্যন্ত যে অবিচলতা দেখিয়েছেন, তা রাজনৈতিক ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।
কোন প্রতিকূলতাই গণমানুষের প্রতি তাঁর অঙ্গীকারকে ম্লান করতে পারেনি। বাংলাদেশের কোটি মানুষের হৃদয়ে তিনি হয়ে উঠেছিলেন ‘আপসহীন’ এক কিংবদন্তি।
দু’আ করি, মহান আল্লাহ তায়ালা এই মহীয়সী নেত্রীকে তাঁর অশেষ রহমতের চাদরে আবৃত করুন। তাঁর জীবনের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন।
একই সঙ্গে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশজুড়ে থাকা কোটি কোটি অনুসারীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফিক দান করুন। আমিন
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর