- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেটে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু
প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার
নিউজ ডেস্কঃ
‘শিশুর চোখে শিশুর গল্প’ প্রতিপাদ্যকে নিয়ে সিলেটে দুই দিনব্যাপী শিশু সাংবাদিকতার কর্মশালা শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে সিলেট নগরীর হোটেল নির্ভানা ইনের হলরুমে এ কর্মশালার উদ্বোধন হয়।
জাতিসংঘ শিশু তহবিল-ইউনিসেফের অংশীদারিত্বে শিশু সাংবাদিকতায় বিশ্বেও প্রথম বাংলা সাইট হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালার উদ্বোধন করেন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।
তিনি শিশুদের উদ্দেশে বলেন, ‘আমাদের ছোট বেলায় আমরা সাংবাদিকতা বিষয়ক এ রকম প্রশিক্ষণ পাইনি, তোমরা প্রশিক্ষণ পেয়ে নিজেকে ভালোভাবে গড়ে তুলতে পারবে। তোমরা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে। সমাজের ইতিবাচক দিকগুলো তুলে ধরতে হবে।’
তিনি আরও বলেন, ‘তোমরা এই শিশু সাংবাদিকতার মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে কাজ করতে পারবে। বাল্য বিবাহের তথ্যটা ঠিক জায়গাতে পাঠাতে পারবে। গণমাধ্যম হলো একটি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়।
গণমাধ্যমে ভালো নিউজ দেখে রাষ্ট্র বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে থাকে। প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে দক্ষ করে গড়তে পারবে; যা তোমাদের ভবিষ্যৎতে কাজ দিবে। আমাদের সবসময় বস্তুনিষ্ঠভাবে লিখতে হবে।’
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, হ্যালোর সিলেট জেলা তত্ত¡াবধায়ক ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি বাপ্পা মৈত্র। প্রশিক্ষক হিসেবে আছেন, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আন্তর্জাতিক ডেস্কের সহ-সম্পাদক তনুশ্রী বিশ্বাস।
দুই দিনের এই কর্মশালায় ২০ জন নবাগত শিশু সাংবাদিক অংশ নেওয়ার সুযোগ পেয়েছে।
কর্মশালার প্রথম দিন শিশুদের মৌলিক সাংবাদিকতার ধারণা, তথ্য যাচাই, সংবাদ ও ফিচার লেখা, সাংবাদিক হিসেবে কাজ করার সমস্যা ও সমাধানসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর