শিরোনামঃ-

» সিলেট জেলা কর আইনজীবী সমিতির চূড়ান্ত তালিকা প্রকাশ

প্রকাশিত: ৩০. ডিসেম্বর. ২০২৫ | মঙ্গলবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
সিলেট জেলা কর আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আগামী ৮ জানুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে।

Manual1 Ad Code

সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর মেন্দিবাগস্থ সমিতির কার্যলয়ে বিরতিহীনভাবে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Manual7 Ad Code

নির্বাচনে সমিতির ৩৬৮ জন সদস্য তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। নির্বাচনে ১৮টি পদে মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) চূড়ান্ত তালিকা প্রকাশ করে সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি।

নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ আব্দুল আলীম পাঠান এডভোকেট, সমর বিজয় সী শেখর এডভোকেট, সহ- সভাপতি পদে মোহাম্মদ আলী খোকন, সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট, মোহাম্মদ আজিজুর রহমান এডভোকেট, সুব্রত কুমার রায় এডভোকেট, যুগ্ম সম্পাদক-০১ মো. খায়রুল আলম, যুগ্ম সম্পাদক-০২ পদে মওদুদ আহমদ, সায়েম খাঁন এডভোকেট, কোষাধ্যক্ষ পদে আ.স.ম মুবিনুল হক শাহীন এডভোকেট, সৈকত দাস, সমাজ কল্যাণ সম্পাদক পদে আবজল মিয়া তালুকদার এডভোকেট, এ.বি.এম সারওয়ার হোসেন, পাঠাগার সম্পাদক পদে মো. আব্দুল্লাহ আল মাহবুব, মোসা. ইসরাত জাহান নিপা, সহকারী সম্পাদক পদে আসমা আরা বেগম এডভোকেট, নির্বাচন কমিশনার পদে মো. ফখরুজ্জামান এডভোকেট, কার্যনির্বাহী সদস্য পদে কাউছার মাহমুদ চৌধুরী, গিয়াস উদ্দিন চৌধুরী এডভোকেট, মিন্টু চন্দ্র রায় (অনুপব্রত), মৃত্যুঞ্জয় ধর ভোলা এডভোকেট, মো. আবুল ফজল এডভোকেট, মো. রফিকুল হক, মো. সফিকুল ইসলাম এডভোকেট, মো. সুলেমান হোসেন খান, মো. হাছনু চৌধুরী, সিরাজুল হুসেন আহমদ।

Manual2 Ad Code

নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী, সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. মুখলেছুর রহমান ও সহকারী নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মো. সাইদুর রহমান সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য সমিতির সকল সদস্যদের সহযোগিতা কামনা করেছেন।

Manual4 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ৪১৬ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31