- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» সিলেটে কর্মসংস্থান ব্যাংকের কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম তরুণদের স্বাবলম্বী ও দারিদ্র্য দূরীকরণে ব্যাংকের অগ্রযাত্রা
প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
কর্মসংস্থান ব্যাংকের সিলেট বিভাগের আওতাধীন শাখাসমূহের উদ্যোক্তাদের অংশগ্রহণে সিএমএসই ঋণ কর্মসূচি বিষয়ে একটি কাস্টমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট নগরীর দরগাগেইটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের হিসাব ও পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম মিঞা।
তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক শুধু ব্যবসায়িক সেবা প্রদানেই সীমাবদ্ধ নয়; বরং দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
নানা ধরনের সহজ শর্তে ঋণ, প্রশিক্ষণ এবং উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির মাধ্যমে ব্যাংকটি তরুণদের নিজেদের পায়ে দাঁড়াতে উৎসাহিত করছে।
ফলে তরুণ প্রজন্ম স্বাবলম্বী হওয়ার পাশাপাশি নতুন উদ্যোগ গড়ে তুলতে পারছে, যা দেশের সামগ্রিক অর্থনীতিকে আরও গতিশীল করে ততুলছে।
কর্মসংস্থান ব্যাংকের এসব কার্যক্রম গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মোস্তাাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্মসংস্থান ব্যাংক সিলেট বিভাগীয় কার্যালয়ের উপমহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর।
এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন, কর্মসংস্থান ব্যাংকের ঋণ ও অগ্রিম বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমান এবং বিভাগীয় নিরীক্ষা কার্যালয়, সিলেট-এর নিরীক্ষা কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন, সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ সাদেকুর রহমান। এরপর কর্মসংস্থান ব্যাংকের সার্বিক কর্মকান্ডের ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
উপমহাব্যবস্থাপক খালেদ মোহাম্মদ জাহাঙ্গীর-এর সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনায় অতিথিবৃন্দ গ্রাহকদের উদ্দেশে ব্যাংকের বিভিন্ন সেবা ও সিএমএসই কর্মসূচি সম্পর্কে বিস্তাারিত আলোকপাত করেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
প্রধান অতিথি উপস্থিত গ্রাহকদের কর্মসংস্থান ব্যাংকের ঋণ সুবিধা সম্পর্কে অবহিত করেন এবং নতুন উদ্যোক্তাদেরও এ ব্যাংক থেকে ঋণ গ্রহণের পরামর্শ দেন।
তিনি বলেন, কর্মসংস্থান ব্যাংক শুধুমাত্র ব্যবসায়িক কর্ম পরিচালনা করে না; বরং বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও যুবকদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি গ্রাহকদের নিয়মিত ঋণ পরিশোধে উৎসাহিত করেন এবং এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন।
বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক তাঁর বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের সার্বিক অগ্রগতিতে সন্তোাষ প্রকাশ করেন।
তিনি সিএমএসই ঋণ কর্মসূচিকে একটি সফল উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং বলেন, কর্মসংস্থান ব্যাংকের প্রতি মানুষের আস্থা থাকার ফলে বেকার যুবকরা এ ব্যাংকের ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাচ্ছেন।
অনুষ্ঠানে ব্যাংকের সেবা উন্নয়নে গ্রাহকদের পরামর্শ গ্রহণ করা হয় এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা প্রদান করা হয়।
কর্মসূচির সার্বিক সঞ্চালনায় ছিলেন কর্মসংস্থান ব্যাংক সিলেট আঞ্চলিক কার্যালয়ের আঞ্চলিক ব্যবস্থাপক (এজিএম) মনিরুল ইসলাম।
এই সংবাদটি পড়া হয়েছে ৪০৩ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর