- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
- সিউকের চেয়ারম্যানের সাথে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের সৌজন্য সাক্ষাৎ
- যুক্তরাজ্য যুবদল নেতা নাসিম আহমেদ সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাৎ
- অডিট এন্ড একাউন্টস পেনশনার’স ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেট বিভাগের অভিষেক সম্পন্ন
- বঙ্গবীর এমএজি ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকী উপলক্ষে রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জন্মাষ্টমীর শোভাযাত্রায় একসঙ্গে ইসকন ও সার্বজনীন পরিষদ
» শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে সিলেটে ডিআই’র রাজনৈতিক সম্প্রীতি সংলাপ
প্রকাশিত: ১১. ডিসেম্বর. ২০২৫ | বৃহস্পতিবার
নিউজ ডেস্কঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ, সহনশীল ও অংশগ্রহণমূলক পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে “ইন্টারপার্টি হারমনি ডায়ালগ: ফর পিসফুল ইলেকশনস ২০২৬” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সিলেট নগরীর সোবহানীঘাটস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল (ডিআই), ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এবং মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম (এএমএফ) সিলেটের উদ্যোগে দলগুলোর মধ্যে রাজনৈতিক সম্প্রীতি: শান্তিপূর্ণ নির্বাচন সংলাপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সংলাপে বক্তারা রাজনৈতিক সম্প্রীতি, সহিংসতা পরিহার, সুষ্ঠু প্রতিযোগিতা এবং নির্বাচনী আচরণবিধি মেনে চলার গুরুত্ব তুলে ধরেন।
পাশাপাশি গণতান্ত্রিক চর্চা শক্তিশালী করা এবং বিরোধী মতের প্রতি সহনশীল মনোভাব গড়ে তোলার বিষয়ে সকলে একমত হন।
অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সিলেট জেলার আমির ও সিলেট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগরের আমীর মুহম্মদ ফখরুল ইসলাম এবং নায়েবে আমির নুরুল ইসলাম বাবুল।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সিলেট জেলা বিএনপির সহ সভাপতি সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক ভিপি সামিয়া বেগম চৌধুরী ও মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক মূর্শেদ আহমেদ মুকুল এবং মাহবুবুল হক চৌধুরী।
জাতীয় নাগরিক পার্টি সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল, মহানগর সদস্যসচিব মো. কিবরিয়া সারওয়ার, জেলা সদস্যসচিব প্রকৌশলী কামরুল আরিফ এবং সিনিয়র যুগ্ম মহাসচিব প্রকৌশলী আদনান তায়্যিব।
এছাড়াও উপস্থিত ছিলেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল সিলেটের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আসমা আক্তার, কনসালটেন্ট মো. আলি ইজাদ সহ শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
আয়োজক সংস্থাগুলো জানায়, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন কেবল রাজনৈতিক দলগুলোর সদিচ্ছাই নয়; জনগণের আস্থা অর্জন, গণতন্ত্রের অগ্রগতি এবং উন্নয়নের ধারাকে টিকিয়ে রাখতে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সংবাদটি পড়া হয়েছে ১১৬ বার
সর্বশেষ খবর
- বিএইচআরসি’র মাসিক সভা; আর্থিক অনুদান ও টিউবওয়েল প্রদান
- নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে : সিসিক প্রশাসক
- চৌধুরী বি এ মজহার উদ্দিনের মৃত্যুতে মিফতাহ্ সিদ্দিকীর শোক
- সিলেটে চা শ্রমিকদের ৫০০টাকা মজুরি সহ ৪ দাবিতে কর্মবিরতি-বিক্ষোভ মিছিল
- সিলেট রেড ক্রিসেন্টের ‘মডেল ব্রাঞ্চ ইনিশিয়েটিভস’-এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর