- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আসফ সিলেট বিভাগের র্যালি ও আলোচনা সভা
প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উপলক্ষে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের উদ্যোগে এক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর মীরবক্সটুলা থেকে র্যালিটি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে সভা অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) সিলেট বিভাগের সভাপতি মো. আব্দুল মুমিন মামুন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোয়েবুল হক সোয়েব এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক জামিল আহমদ, কোষাধ্যক্ষ ওয়াহিদ বক্স, প্রচার সম্পাদক মো. আশরাফুল হক, দপ্তর সম্পাদক নাজমুল ইসলাম, সদস্য মো. শাহজাহান, শহিদুর রহমান সনি, শাহজাহান সাজু, হাসান চৌধুরী, তুফায়েল আহমদ কবির, ফুরকান মিয়া প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানবাধিকার সুরক্ষায় ন্যায়বিচারের নিশ্চয়তা সবচেয়ে বড় শক্তি। মানবাধিকার রক্ষার মূল উপাদান হলো ন্যায়বিচারের সহজপ্রাপ্যতা নিশ্চিত করা।
মানুষের মৌলিক অধিকার সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজ উভয়ের সমন্বিত পদক্ষেপ গ্রহণ জরুরি। কোনো নাগরিক যেন ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়- এটি নিশ্চিত করাই আধুনিক মানবাধিকার চেতনার মূল ভিত্তি।
বক্তারা আরও বলেন, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিনিয়ত বাড়ছে, যা সমাজের সামগ্রিক নিরাপত্তা ও উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। দেশে চলমান বিভিন্ন সামাজিক চ্যালেঞ্জ, সহিংসতা, বৈষম্য, নারী ও শিশু নির্যাতন, সাইবার হয়রানি, মানবপাচারসহ নানা অপরাধ রোধে প্রশাসনের পাশাপাশি জনগণকে এগিয়ে আসতে হবে।
বক্তারা, মানবাধিকার প্রতিষ্ঠায় সর্বমহলকে এগিয়ে আসার আহবান জানান।
এই সংবাদটি পড়া হয়েছে ১৮৩ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


