- এবার ২৬ অক্টোবর থেকে শুরু হচ্ছে মাসব্যাপী দামোদর দীপদান উৎসব
- নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’ এর কমিটি গঠন
- ব্যবসায়ী বাবলার বিরুদ্ধে অপপ্রচারের, নিন্দা
- বিশ্ব পোলিও দিবসে সিলেটে রোটারির র্যালি
- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগের আলোচনা সভা
- শাহজালাল মাজার পরিচালনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ চান ‘একতাবদ্ধ সিলেটবাসী’, বিভিন্ন কর্মসূচী গ্রহণ
- জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা’র প্রতিষ্ঠাতা সভাপতি আবু হেনা চৌধুরীর মৃত্যুবার্ষিকী পালিত
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
» সিলেটে বিশ্ব মানবাধিকার দিবস পালিত মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি : অধ্যক্ষ প্রফেসর ফরিদ আহমেদ
প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
নিউজ ডেস্কঃ
সিলেট সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ফরিদ আহমেদ বলেছেন, মানবাধিকার প্রতিষ্ঠায় সম্মিলিত সচেতনতা জরুরি।
মানবাধিকার রক্ষা শুধু কোনো সংস্থা বা প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি সমাজের প্রতিটি মানুষের নৈতিক দায়িত্ব।
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সমাজ ও রাষ্ট্র সর্বক্ষেত্রেই মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হলে তবেই প্রকৃত মানবাধিকার নিশ্চিত করা সম্ভব।
তিনি আরও বলেন, বর্তমান সময়ে মানবাধিকার লঙ্ঘন বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ইস্যু।
শিশুদের মধ্যে মানবাধিকার চেতনা জাগ্রত করতে বিদ্যালয় পর্যায় থেকেই বিভিন্ন প্রতিযোগিতা, কর্মশালা ও সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। নতুন প্রজন্ম মানবিক শিক্ষায় শিক্ষিত হলে ভবিষ্যৎ সমাজ আরও সুন্দর ও সুশৃঙ্খল হবে।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমী মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ) সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার ও সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিএমবিএফ সিলেট বিভাগের সভাপতি, উগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সভাপতি আলহাজ্ব আতাউর রহমান এর সভাপতিত্বে এবং বিএমবিএফ সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদার ও সিলেট জেলার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সবুজ বিশ্বাসের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের কলেজ পরিদর্শক শেখ মো. নজরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফুলকলি ফুড প্রোডাক্টস লিঃ এর ডিজিএম ও বিএমবিএফ সিলেট বিভাগের উপদেষ্টা জসিম উদ্দিন খন্দকার, বিএমবিএফ সিলেট মহানগরের সভাপতি আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সিলেট জেলার সভাপতি আশরাফুর রহমান চৌধুরী।
অনুষ্ঠানে শুরুত্বে স্বাগত বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট বিভাগের সহ সভাপতি ও চিত্রাংকন কমিটির পরীক্ষা নিয়স্ত্রক সাংবাদিক এম এ মতিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএমবিএফ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক সামাদ আজাদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট মহানগরের উপদেষ্টা মীর্জা রেজওয়ান বেগ, সিলেট বিভাগের সহ সভাপতি শ্যামল চৌধুরী, যুগ্ম সম্পাদক খালেদ মিয়া, সিলেট মহানগরের সহ সভাপতি মুছলেহ উদ্দিন, কোষাধ্যক্ষ ইব্রাহীম আলী, প্রচার সম্পাদক মো. ইউসূফ সেলু, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াদুদ, সিলেট বিভাগের মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, জেলার মহিলা সম্পাদিকা হেপী জান্নাত, জগন্নাথপুর উপজেলা সভাপতি মীর্জা আবুল কাসেম স্বপন, সাধারণ সম্পাদক এখলাছুর রহমান তালুকদার, মহানগরের অর্থ সম্পাদক সাহেক আহমদ চৌধুরী, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শিক্ষা সম্পাদক ফাহিমা আক্তার, ছাতক উপজেলা দপ্তর সম্পাদক আবু বকর, জুনায়েদ আহমদ সুলতান প্রমুখ।
এই সংবাদটি পড়া হয়েছে ২২২ বার
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক


