- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» সিলেট জেলা কর আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময়
প্রকাশিত: ১০. ডিসেম্বর. ২০২৫ | বুধবার
কর সেবার মান উন্নয়নের জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূণ : আবু হান্নান দেলওয়ার হোসেন
নিউজ ডেস্কঃ
জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) আবু হান্নান দেলওয়ার হোসেন বলেছেন, কর বিষয়ক সেবার মান উন্নয়নের জন্য আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সেবার মানোন্নয়নের ক্ষেত্রে আইনজীবীদের সততা, দক্ষতা এবং বিশেষ জ্ঞান অপরিহার্য। করদাতারা জটিল কর আইন এবং পদ্ধতিগুলো সঠিকভাবে বুঝতে প্রায়শই সমস্যার সম্মুখীন হন।
আইনজীবীরাই পারেন তাঁদের আইনি সহায়তা দিয়ে কর প্রক্রিয়াকে মসৃণ ও সরল করতে।
তিনি আরো বলেন, আইনজীবীদের উচিত কর আইনগুলোর সর্বশেষ পরিবর্তন সম্পর্কে সবসময় ওয়াকিবহাল থাকা এবং করদাতাদের নির্ভুল পরামর্শ প্রদান করা, যাতে তাঁরা স্বতঃস্ফূর্তভাবে এবং কোনো দ্বিধা ছাড়া তাঁদের কর পরিশোধ করতে পারেন।
বুধবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নগরীর মেন্দিবাগস্থ সমিতির বার হলে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
প্রধান অতিথি আরো বলেন, কর বিষয়ক বিতর্ক ও জটিলতা নিরসনে আইনজীবীদের ভূমিকা শুধু প্রতিনিধিত্বের মধ্যেই সীমাবদ্ধ নয়; তাঁদের উচিত কর কর্মকর্তাদের সঙ্গে সেতুবন্ধন তৈরি করা, যাতে কর ব্যবস্থা আরও স্বচ্ছ ও জনবান্ধব হয়ে ওঠে।
আইনজীবীরা যদি তাঁদের পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠাবান হন, তবে কর ফাঁকি কমানো এবং সরকারের রাজস্ব বৃদ্ধি নিশ্চিত করা অনেক সহজ হবে, যা দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নে গতি আনবে।
সমিতির সভাপতি সিরাজুল হুসেন আহমদ আলমগীর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান শিপু এডভোকেট এর পরিচালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর অঞ্চল সিলেটের কর কমিশনার ভূবন মোহন ত্রিপুরা, অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাত, যুগ্ম কর কমিশনার সাইয়ীদ ফাহাদ আল করিম, সৌমিত্র কুমার ভৌমিক, উপ কর কমিশনার মো. গোলাম কিবরিয়া, সমিতির সহ সভাপতি এডভোকেট মো. সফিকুল ইসলাম।
বক্তব্য রাখেন, সমিতির সাবেক সভাপতি আবু মোহাম্মদ আসাদ এডভোকেট, মো. আবুল ফজল এডভোকেট, এডভোকেট সজল কুমার রায়, আতাউর রহমান সেগুল, আব্দুল আলীম পাঠান এডভোকেট, হাসনু চৌধুরী, এডভোকেট সমর বিজয় সী শেখর, জাহাঙ্গীর আলম, সৈয়দ আব্দুল হামিদ, মওদুদ আহমদ, শামসুল আলম দুসকি, মাজহারুল হক, মোস্তাকিম আহমদ কাওছার, আলাউর রহমান, আবিদুর রহমান রাজু, আ স ম মুবিনুল হক শাহিন, এ বি এম সারওয়ার, বাহাউদ্দিন বাহার প্রমুখ।
শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মো. সাইদুর রহমান।
গীতা পাঠ করেন, মিন্টু চন্দ্র রায় অনুপব্রত।
অনুষ্ঠানে সমিতির পক্ষ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কর তথ্য ব্যবস্থাপনা ও সেবা) আবু হান্নান দেলওয়ার হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও ফুলের শুভেচ্ছা উপহার দেওয়া হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৩৩ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর