- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
- মালনীচড়া ও হিলুয়াছড়া চা বাগানে ড. রাগীব আলীর পূজা মণ্ডপ পরিদর্শন ও শারদীয় শুভেচ্ছা বিনিময়
- সিলেটে স্বামীর পরকীয়া, শারীরিক নির্যাতন ও ১০ লাখ টাকা যৌতুক দাবির বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন
- পৈতৃক সম্পত্তি দখল, জালিয়াতি ও প্রবাসীদের প্রাণনাশের হুমকির অভিযোগে সিলেটে সংবাদ সম্মেলন
- বিএমজেএ’র সংবাদ সম্মেলন; অপপ্রচার ও হয়রানি বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার দাবি
- গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
» আমুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠগনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
সবসময় ব্যক্তির চেয়ে দলকে বড় করে দেখতে হবে : অ্যাড. এমরান চৌধুরী
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ
সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন- সবসময় ব্যক্তির চেয়ে দলকে বড় করে দেখতে হবে।
এটাই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ের মূলমন্ত্র। সকল মান-অভিমান ভুলে গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে ধানের শীষের বিজয় নিশ্চিতে সবাইকে কাজ করতে হবে।
মনে রাখতে হবে- ধানের শীষের বিজয় হলেই আপনি জিতে যাবেন, না হয় আপনাকে ছোট হয়েই আগামী দিনগুলো কাটাতে হবে।
শনিবার (৬ ডিসেম্বর) বিকালে গোলাপগঞ্জের আমনিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে আমুড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংঠগনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমরান আহমদ চৌধুরী আরও বলেন, স্থানীয় উন্নয়ন করতে আমি অঙ্গীকারাবদ্ধ। নির্বাচনে জয়লাভ করলে দলীয় নেতাকর্মী এবং প্রতিনিধিত্বশীল ব্যক্তিদের নিয়ে সার্বিক উন্নয়নে কাজ করবো। থাকবে না কোনো ভেদাভেদ, কোন লুকোচুরি। সরকারি প্রতিটা প্রকল্প সুষ্ঠুভাবে বাস্তবায়ন হবে ইনশা আল্লাহ।
আমুড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল হক লুলু’র সভাপতিত্বে ও যুগ্ম-সম্পাদক মনসুর আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির জেলা বিএনপির যুগ্ম সম্পাদক অ্যাড. আবু তাহের, সাংগঠনিক সম্পাদক ও পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, মানবাধিকারবিষয়ক সহ-সম্পাদক মিনহাজ আহমদ চৌধুরী, সহ-শ্রমবিষয় সম্পাদক রুহেল আহমদ, পৌর বিএনপির যুগ্ম-সম্পাদক জামিল আহমদ চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, সহ-স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক সালাউদ্দিন আহমদ ও শাহানুর আহমদ, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক আব্দুল আজিজ মুন্না, আমুড়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি নুরুল ইসলাম মুন্না, সাংগঠনিক সম্পাদক আল নবী চৌধুরী শিপন, যুগ্ম-সম্পাদক রাজন আহমদ, জুনেদ আহমদ, সুহেল আহমদ, ক্রীড়া সম্পাদক সৈয়দ আফজল হোসেন, আমুড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম লাকেস, উপজেলা যুবদল নেতা রাহিন আহমদ এবং ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম-সম্পাদক আব্দুল্লাহ আল সজল।
এছাড়া আমুড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর বিপুল সংখ্যক নেতাকর্মী মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ূ এবং তারেক রহমানের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ২৭২ বার
সর্বশেষ খবর
- পল্লবী কমিউনিটি সেন্টার ভাড়া নেয়া থেকে বিরত থাকতে আহবান জানিয়েছেন প্রবাসী দুই অংশীদার
- শেফ পেশায় শিক্ষিত তরুণদের কর্মসংস্থানের দ্বার উন্মোচিত হবে : সিসিক প্রশাসক
- সম্প্রীতি আরও সুদৃঢ় করতে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : সিসিক প্রশাসক
- এয়ারপোর্ট থানা’র গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন এসএমপি’র কমিশনার
- প্রধানমন্ত্রীর অঙ্গীকার, ধর্ম যার যার নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : এমপি এমরান আহমদ চৌধুরী
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর