- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» গুম হওয়া দিনারের পিতা আর নেই, বিএনপির শোক
প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
গুম হওয়া ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্নার পিতা, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. মঈন উদ্দিন আহমদ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।
শনিবার ভোর ৬টা ৩৬ মিনিটে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শ্বশুরও ছিলেন।
মরহুমের প্রথম জানাজা শনিবার (৬ ডিসেম্বর) বাদ জোহর শাহজালাল উপশহর ডি ব্লক মসজিদে এবং দ্বিতীয় জানাজা বাদ মাগরিব গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রামে অনুষ্ঠিত হয়।
এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ডা. মঈন উদ্দিন আহমদের মৃত্যুতে তার শোকাহত পরিবার-পরিজনদের প্রতি আমি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি।
একজন সৎ, সজ্জন ও পরহেজগার ব্যক্তি হিসেবে তিনি প্রতিবেশীদের নিকট সুপরিচিত ও শ্রদ্ধাভাজন ছিলেন। পেশাগত জীবনে তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব এবং শোকবিহ্বল পরিবারবর্গকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।” শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডা. মঈন উদ্দিন আহমদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া শোকবার্তা জানিয়েছেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী, মহানগর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সিলেট জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভাপতি তাহসিন শারমিন তামান্না।
উল্লেখ্য, ২০১২ সালের ৩ এপ্রিল ঢাকার উত্তরা থেকে বন্ধুসহ ইফতেখার আহমদ দিনারকে গুম করা হয়।
তখন তিনি ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।
গত এক যুগেরও বেশি সময় ধরে তার পরিবার তার সন্ধানে আকুল হয়ে রয়েছে। পুত্রের এই বেদনাদায়ক পরিস্থিতির মধ্যেই আজ তার পিতা ডা. মঈন উদ্দিন আহমদ ইন্তেকাল করেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৫৯ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর