শিরোনামঃ-

» নিখোঁজ ছাত্রদল নেতা দিনারের পিতৃবিয়োগে  ড. এনামুল হক চৌধুরীর শোক

প্রকাশিত: ০৬. ডিসেম্বর. ২০২৫ | শনিবার


Manual7 Ad Code

নিউজ ডেস্কঃ
নিখোঁজ সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ইফতেখার আহমদ দিনার ও জেলা মহিলা দলের সভাপতি তাহসিন শারিমন তামান্নার পিতা এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদের শশুর সাবেক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মঈন উদ্দিন আহমদের ইন্তেকালে শোক প্রকাশ করেছেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী। মরহুমের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

Manual2 Ad Code

এক শোক বার্তায় তিনি বলেন, সিলেটের সাবেক বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মঈন উদ্দিন আহমদ একজন সজ্জন ব্যক্তিত্ব। প্রিয় সন্তান ছাত্রদল নেতা দিনার গুম হওয়ার পর থেকে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। তার পুরো পরিবার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতির সাথে সম্পৃক্ত।

আল্লাহ পাক রাব্বুল আল-আমীন, মরহুম ডা. মঈন উদ্দিন আহমদকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ১৪৪ বার

Share Button

Callender

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930