- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
- সিলেট উইমেন্স মেডিকেল কলেজে সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে বক্তারা
- জিন্দাবাজারে ওয়েস্ট ওয়ার্ল্ড শপিং সেন্টারে অগ্নিকাণ্ডস্থল পরিদর্শনে ব্যবসায়ী নেতৃবৃন্দ
- বিদ্যুৎ লোডশেডিং ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিএমবিএএফ এর মানববন্ধন
- ওয়েস্ট ওয়ার্ল্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
- সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রণ্ট সিলেট জেলা কমিটি গঠিত
» বেগম জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়ার অনুরোধ দেশের সার্বভৌমত্ব রক্ষায় বেগম জিয়া সব সময় আপোষহীন : খন্দকার মুক্তাদির
প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৫ | শুক্রবার
নিউজ ডেস্কঃ
সিলেট-০১ (নগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বেগম খালেদা জিয়া তার গোটা জীবন বিলিয়ে দিয়েছেন।
তিনি গণতন্ত্র রক্ষায় সব সময় ছিলেন আপোষহীন। তিনি বৃহস্পতিবার ও শুক্রবার (৫ ডিসেম্বর) পৃথক নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করে একথা বলেন।
খন্দকার মুক্তাদির বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের সকল সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী নির্বাচন ও পরবর্তীকালে যেকোনও সংকটে তাকে অত্যন্ত প্রয়োজন।
তিনি এদেশের তিন তিনবারের প্রধানমন্ত্রী ও অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, আমি বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সিলেটসহ দেশের সকল মানুষের কাছে দোয়া প্রার্থনার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।
বৃহস্পতিবার রাতে ২২ ও ৩২নং ওয়ার্ডে পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন। শুক্রবার লামাবাজার মসজিদে জুম্মার নামাজ শেষে মুসল্লীদের সাথে কুশল বিনিময় সহ বিভিন্ন কর্মসূচি অংশগ্রহণ করেন।
সাবেক কাউন্সিলর ও মাদ্রাসাতুল হোসাইনি আল ইসলামিয়া মহিলা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউল বারী চৌধুরী খুর্শেদের পরিচালনায় ২২নং ওয়ার্ডের ইমাম-খতিব, মোয়াজ্জিন ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সাথে মতবিনিময় সভায় খন্দকার মুক্তাদির প্রধান অতিথির বক্তব্যে রাখেন।
অনুষ্ঠান গুলোতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।
২২নং ওয়ার্ডের সভায় আরও বক্তব্য রাখেন সাবেক পুলিশ সুপার কায়ছার আহমদ হায়দারী, শাহজালাল উপশহর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মহানগর দায়রা জজকোর্টেও পিপি এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, শাহজালাল কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, বায়তুল ফালাহ জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট জুবের আহমদ, সাধারণ সম্পাদক মাছুম ইফতেকার রসুল শিহাব, মসজিদের বায়তুল জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ মারজান, বায়তুল মামুন জামে মসজিদের ইমাম ও খতিব বদর উদ্দিন, মো. কাওসার প্রমুখ। আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সুহেল, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু, আব্দুল ফাত্তাহ বকশী, রফিকুল ইসলাম রফিক, মুহিবুর রহমান, আব্দুল মালেক। দোয়া পরিচালনা করেন হয়রত শাহজালাল (রহ.) জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুস সালাম।
সভার শুরুতে কোর আন তেলাওয়াত করেন বায়তুল ফালাত জামে মসজিদের সহকারী ইমাম হাফিজ মাওলানা লিয়াকত আলী।
এদিকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নগরীর ৩২নং ওয়ার্ড বিএনপির নাগরিক কমিটির উদ্যোগে দোয়া মাহফিল ও ধানের শীষের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
৩২নং ওয়ার্ড বিএনপির সভাপতি জিয়াউর রহমান সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম হিলটনের পরিচালনায় ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৪৯ বার
সর্বশেষ খবর
- সিলেট ঐতিহ্যগতভাবেই ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নগরী : সিসিক প্রশাসক
- জেলা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সম্মানিত সাংবাদিকবৃন্দকে সাদর আমন্ত্রণ
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে ইংরেজি স্পেলিং বি অনুষ্ঠিত
- কবি ও সংগঠক এম. আলী হোসাইনের বাবার ইন্তেকাল : বিভিন্ন সংগঠনের শোক
- সরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রম আইন বাস্তবায়ন এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দেশব্যাপী শ্রমমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর