- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» দেশমাতা সংকটাপন্ন অবস্থায়, আজ কোটি কোটি মানুষের হৃদয়ে হাহাকার ধ্বনি–আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ০৫. ডিসেম্বর. ২০২৫ | শুক্রবার
গোয়াইনঘাট প্রতিনিধিঃ
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সাথে যখন দেখা করি, তখন তিনি আমাকে বলেছিলেন, তুমি সিলেট ৪ আসনে গিয়ে কাজ করো।
ঐ অবহেলিত অঞ্চলের উন্নয়নের জন্য তোমাকে প্রয়োজন। আজ আমাদের দেশমাতা সংকটাপন্ন অবস্থায়, আমার মতো কোটি কোটি মানুষের হৃদয়টা আজ হাহাকার করছে। দেশ-বিদেশের মানুষ উদ্বেগ, উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের নেত্রীকে সুস্থ্যভাবে আমাদের মধ্যে ফিরিয়ে দেন।
আরিফুল হক চৌধুরী শুক্রবার (৫ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার জাফলং কেন্দ্রীয় জামে মসজিদে পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। এসময় দোয়া পরিচালনা করেন মাওলানা ক্বারী কামরুল ইসলাম।
আরিফুল হক চৌধুরী আরও বলেন, আল্লাহ তায়ালার নিয়ামতে ভরপুর তিন উপজেলা হচ্ছে কোম্পানীগঞ্জ গোয়াইনঘাট জৈন্তাপুর।
প্রাকৃতিক সম্পদ উত্তোলন, এবং সঠিকভাবে ব্যবহার করে কাজে লাগাতে পারলে এই এলাকার চিত্র বদলে যাবে।
এত বছর পরও এই বিশাল এলাকায় শিক্ষা প্রতিষ্টান, ব্রিজ, কালভার্ট, রাস্তাঘাটের বেহাল দশা। বর্তমান অবস্থা থেকে এক বছরের মধ্যে পরিবর্তনের ছোঁয়া দেখতে পাবেন ইনশাআল্লাহ। তার জন্য প্রয়োজন আপনাদের সহযোগিতা ও পরামর্শ।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ,আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি শাহেদ আহমদ চমন, সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, জুরেজ আব্দুল্লাহ গোলজার, ফয়েজ আহমদ, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক স্টেলিন তারিয়ান, উপজেলা বিএনপি নেতা জিয়াউল খান জিয়ারত, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জিএম শফিক আহমদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ, হেলোয়ার আহমদ, উপজেলা যুবদলনেতা কামাল আহমদ মেম্বার প্রমুখ।
এদিকে এর পূর্বে তিনি জৈন্তা উপজেলার ৫নং ফতেপুর ইউনিয়নের জামিয়া ইসলামিয়া দারুল উলুম হেমু মাদ্রাসা পরিদর্শন করেন।
এসময় উপস্থিত ছিলেন, মুফতি জিল্লুর রহমান কাসেমী, জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ, আব্দুল হক মেম্বার, নাজিম উদ্দিন লস্কর, ছাত্রদলের হাজী দিনার, এছাড়াও ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬৫ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


