- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
- সিলেটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের বর্ণাঢ্য আনন্দ মিছিল
- চেতনা যুব পরিষদের সপ্তাহব্যাপী বৃক্ষরোপণের উদ্বোধন
- হাজী সোরমান আলীর স্মরণে জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিলেট-সুনামগঞ্জ শাখার শোকসভা ও দোয়া মাহফিল
- অগ্নিঝুঁকি মোকাবিলায় কলোনির মালিক ও কেয়ারটেকারদের মাঝে ফায়ার এক্সটিংগুইশার বিতরণ
- কানাইঘাট সড়কেরবাজার ইউনাইটেড স্কুল এন্ড কলেজের এসএসসি উত্তীর্ণ সংবর্ধনা
» ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সিলেটবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার
কোর্ট পয়েন্টে সিলটি পাঞ্চায়িতের মানববন্ধন
নিউজ ডেস্কঃ
বৃহত্তর সিলেটের সকল ন্যায্য দাবী-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে রবিবার (৩০ নভেম্বর) বেলা ২টায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট বিভাগের রাজনৈতিক সংগঠন সিলটি পাঞ্চায়িতের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
নির্বাচনের দিন সিলেট বিভাগকে স্বায়ত্তশাসনের দাবীতে গণভোট আয়োজন, সিলটি ভাষাকে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা ঘোষনা, সিলেটের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকারী পদক্ষেণ গ্রহণ সহ বিভিন্ন দাবীতে এই মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
সিলটি পাঞ্চায়িত এর কেন্দ্রীয় সভাপতি নাসির উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং কবি ও লেখক কামাল আহমদ এর পরিচালনায় মানববন্ধনের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট তাজরীহান জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা জিলাল আহমদ, এডভোকেট ওয়ারিছ আলী মামুন, মো. ফেরদৌস আহমদ, মাওলানা আব্দুল গফুর, হাফিজ জাবেদ আহমদ, যুব সংগঠক কয়ছর আহমদ, নজরুল ইসলাম, মো. শাহ আলম, বদরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে নাসির উদ্দিন আহমদ চৌধুরী বলেন, সিলেট শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, ইতিহাস, সংস্কৃতি ও অর্থনৈতিক সম্ভাবনার দিক থেকেও অনন্য।
কিন্তু দীর্ঘদিন ধরে এই অঞ্চলের ন্যায্য দাবিগুলো উপেক্ষিত রয়েছে। সিলেটবাসীর অনুভূতি, অধিকার ও অগ্রগতির স্বার্থে স্বায়ত্তশাসনের দাবীতে গণভোট আয়োজন এখন সময়ের দাবি।
একই সঙ্গে সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হলে জাতীয় পর্যায়ে ভাষাটির মর্যাদা প্রতিষ্ঠিত হবে এবং ভাষার সংরক্ষণ ও গবেষণার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, সিলেটের সড়ক, রেল ও আকাশপথের যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে দেশের বাণিজ্য, পর্যটন ও সীমান্ত অর্থনীতি আরও সমৃদ্ধ হবে।
বক্তারা দাবি করেন, সরকারকে দ্রুত সিলেট অঞ্চলের অবকাঠামোগত উন্নয়ন, বিনিয়োগ বৃদ্ধি, শিক্ষার মানোন্নয়ন ও স্বাস্থ্যসেবার বিস্তারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে সিলেটবাসী আরও বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবে। তারা সিলেটের মানুষের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান।
মানববন্ধন শেষে মিছিলসহকারে উল্লেখিত দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে একটি স্মারকলিপি সিলেটের জেলা প্রশাসকের কাছে হস্থান্তর করা হয়।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭০ বার
সর্বশেষ খবর
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
- ফখরুল ইসলামের মাতার মৃত্যুতে সিলেট কয়লা আমদানিকারক গ্রুপ ও জেলা পাথর গ্রুপের শোক
- সিলেট মহানগর জামায়াতের উলামা বিভাগের গণসংযোগ
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর