- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
- সিলেটে সাউথ এশিয়া রেডিও ক্লাবের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও দুই দিনব্যাপী ‘শ্রোতা উৎসব ২০২৬’ ২৩ অক্টোবর শুরু
- পাল্টা সংবাদ সম্মেলন; ‘মায়ের অধিকার ও হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে অপপ্রচার চালানো হচ্ছে’
- সিলেট মহানগরীতে রেড ক্রিসেন্টের ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ
- প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন : আতাউর রহমান পীর
» সড়ক দূর্ঘটনা রোধে সিলেটে শতাধিক শিক্ষার্থীর মানববন্ধন
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার
নিউজ ডেস্কঃ
স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় সিলেট সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা আহত হওয়ার প্রতিবাদে সিলেট নগরীর ফাজিলচিশত এলাকায় রোববার (৩০ নভেম্বর) দুপুরে শতশত শিক্ষার্থী মানববন্ধন করেছে।
ব্যস্ততম এ সড়কে নিরাপদ চলাচলের দাবি জানাতে মুহিবুর রহমান একাডেমির শিক্ষার্থীরা সহ বিভিন্ন শিক্ষার্থীরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে জড়ো হয়।
মানববন্ধনে শিক্ষার্থীদের হাতে দেখা যায়- “নিরাপদ সড়ক চাই, এখনই চাই”, “যানবাহনের নিচে আমরা মরতে চাই না”, “হেলমেট ছাড়া নয়, জীবনের ঝুঁকি নয়”, “অভিভাবক-শিক্ষার্থীর এক দাবি, নিরাপদ সড়ক চাই”সহ অসংখ্য প্ল্যাকার্ড।
মানববন্ধনে বক্তারা বলেন, রাস্তায় পাড়াপাড়ের সময় শিশু ও পথচারীদের সহযোগিতা করা চালকদের দায়িত্ব। ব্যস্ততম এই সড়কে ট্রাফিক পুলিশ জোরদার করা জরুরি। রাস্তায় চলাচলের সময় চালকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে। একটু অসতর্কতা যে কারো জীবন কেড়ে নিতে পারে। গাড়িচলকদের উচিত পথচারীরা রাস্তা পার হওয়ার সময় গতি কমানো এবং থামিয়ে দেওয়া।
তারা আরও বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে কঠোরভাবে ট্রাফিক আইন প্রয়োগ করতে হবে। পাশাপাশি স্কুল, কলেজ সময় রাস্তায় অতিরিক্ত ট্রাফিক সদস্য মোতায়েন করা উচিত। সড়কে সচেতনতা বাড়াতে নিয়মিত ক্যাম্পেইন পরিচালনারও দাবি জানান।
স্থানীয় শিক্ষার্থীরা জানান, এ এলাকায় প্রতিদিনই যানবাহন দ্রুতগতিতে চলাচল করে। স্কুল-কলেজগামী শিশুদের জন্য এ সড়ক অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই দ্রুত জেব্রাক্রসিং, স্পিডব্রেকার স্থাপন, নিয়মিত পুলিশ মোতায়েন এবং সচেতনতামূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, মুহিবুর রহমান একাডেমির রেক্টর সালমা খানম চৌধুরী, উপাধ্যক্ষ মো. ইমদাদ উদ্দিন, কো-অর্ডিনেটর আব্দুস শহীদ চৌধুরী, শিক্ষক রাসেল আহমদ।
এছাড়াও বিদ্যালয়ের শত শত শিক্ষাথীরা সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফাজিলচিশত এলাকায় স্কুলে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হন সরকারি মহিলা কলেজের প্রভাষক ফৌজিয়া আক্তার ও তার দুই কন্যা ওয়াজিফা কবির আয়াত (৮) ও আমায়া কবির (৬)।
রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দিলে তারা সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন।
বর্তমানে গুরুতর আহত শিক্ষক ফৌজিয়া আক্তার ও তার বড় মেয়ে ওয়াজিফা সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই সংবাদটি পড়া হয়েছে ২৫৫ বার
সর্বশেষ খবর
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর