- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
- রেজাউল করিম নাচনকে সদস্য-সচিব করে সিলেট জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি অনুমোদন
- চায়না অ্যাম্বাসেডর কাপ উশু চ্যাম্পিয়নশিপে জাতীয় জাজ সম্মাননা পেলেন আরিফ উদ্দিন ওলি
- চীনে ৫০ দিনের উচ্চতর উশু প্রশিক্ষণে যাচ্ছেন সিলেটের আন্তর্জাতিক কোচ আনোয়ার হোসেন
- আইএইচটি সিলেটে বিশ্ব ফিজিওথেরাপি দিবস পালিত
- অংশীজন সভার দ্বিতীয় দিনে আইএবি-র সঙ্গে মতবিনিময়কালে কয়েস লোদী
» ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম সম্পন্ন
প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার
জনগণের সেবার মাধ্যমে জালালাবাদ গ্যাস সুনাম অর্জন করে যাচ্ছে : এস. এম. মাহবুব আলম
নিউজ ডেস্কঃ
পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) এস. এম. মাহবুব আলম বলেছেন, জ্বালানি খাত একটি দেশের কৌশলগত ভিত্তি। এখানে কর্মরত প্রতিটি কর্মকর্তা শুধু একটি অফিসের দায়িত্ব পালন করেন না, তারা দেশের উন্নয়ন, শিল্পায়ন ও জনগণের জীবনের মানোন্নয়নে সরাসরি ভূমিকা রাখেন। তাই দায়িত্বে অবহেলা বা গাফিলতির কোন সুযোগ নেই।
আপনাদের পেশাদারিত্ব, প্রযুক্তিগত দক্ষতা, সময়ানুবর্তিতা এবং জনগণের প্রতি আন্তরিকতা এই প্রতিষ্ঠানের মান নির্ধারণ করবে। যারা নতুন চাকুরী জীবন শুরু করেছেন আপনারা সত্যিই ভাগ্যবান।
আপনারা এমন একটি প্রতিষ্ঠানে যোগদান করেছেন, যে প্রতিষ্ঠানে কোন দূর্নীতি নেই। জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড জনগণের সেবার মাধ্যমেই সুনাম অর্জন করে যাচ্ছে।
তিনি বলেন, জ্বালানি ও জ্বালানি-সম্পদ খাতে স্বচ্ছতা, সততা ও দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা দেশের অর্থনৈতিক অগ্রগতির অন্যতম পূর্বশর্ত। নতুন প্রজন্মের কর্মকর্তাদের আধুনিক জ্ঞান, নৈতিকতা ও নিষ্ঠার মাধ্যমে একটি জবাবদিহিমূলক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে হবে।
রবিবার (৩০ নভেম্বর) সকাল ১১টায় নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস টি অ্যান্ড ডি সিস্টেম লিমিটেড (জেজিটিডিএসএল) সিলেটের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে জেজিটিডিএসএল প্রশাসন ডিভিশনের আয়োজনে ৯ম ও ১০ম গ্রেডে নব যোগদানকৃত কর্মকর্তাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে জেজিটিডিএসএল সিলেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান বলেন, জেজিটিডিএসএল দেশের একটি গুরুত্বপূর্ণ গ্যাস বিতরণ প্রতিষ্ঠান।
নতুন কর্মকর্তারা এই প্রতিষ্ঠানে যোগদান করে শুধু চাকরিতে প্রবেশ করেননি, তারা দেশের জ্বালানি নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন। তাই প্রত্যেককে সর্বোচ্চ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জালালাবাদ গ্যাস টি এ্যান্ড ডি সিস্টেম লিমিটেড এর মহাব্যবস্থাপকবৃন্দ, উপ-মহাব্যবস্থাপকবৃন্দ, জালালাবাদ গ্যাস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়শন-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস সিবিএ-এর নেতৃবৃন্দ, জালালাবাদ গ্যাস ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ এর নেতৃবৃন্দ সহ সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৬১ বার
সর্বশেষ খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর
- স্কলার্সহোম মেজরটিলা কলেজে বাংলাবিদ প্রতিযোগিতা অনুষ্ঠিত
- নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় মহিলা দল কার্যকর ভূমিকা রাখছে : কয়েস লোদী
- সিলেটে সিএনজি ফিলিং স্টেশন ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি মতবিনিময় সভা
- সিলেটে উলামা মাশায়েখ পরিষদের বিক্ষোভ
- তৃণমূলের ত্যাগী নেতাকর্মী ও সমর্থকরাই হলেন বিএনপির আসল শক্তি : নাসিম হোসাইন


