শিরোনামঃ-

» খালেদা জিয়ার সুস্থতার জন্য এম এ মালিকের পক্ষ থেকে দক্ষিণ সুরমায় খাবার বিতরণ

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার

Manual3 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সিলেট-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল মালিকের পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর সার্বিক ব্যবস্থাপনায় রোববার (৩০ নভেম্বর) দিনব্যাপী উপজেলার বিভিন্ন স্থানে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের হাতে খাবার পৌঁছে দেওয়া হয়।

Manual4 Ad Code

এ কর্মসূচিতে স্থানীয় নেতা-কর্মীরা জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন সামাজিক কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে তৃণমূল মানুষের পাশে দাঁড়াতে খাবার বিতরণ করা হয়েছে।

Manual7 Ad Code

খাবার বিতরণ কার্যক্রমে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তারা মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন।

নেতাকর্মীরা বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এ উদ্যোগ। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া করতে এবং মানুষের প্রতি ভালোবাসার বার্তা পৌঁছে দিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। উপজেলার লালাবাজার, জালালপুর ও চন্ডিপুলে দিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।

Manual8 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী সাহাব উদ্দিন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ফালাকুজ্জামান চৌধুরী জগলু, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল লতিফ খান, সাধারণ সম্পাদক বজলুর রহমান ফয়েজ, তেতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলিউর রহমান অলি, জালালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম জয়দু, সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলাই, লালাবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রহমান শিফতা, উপজেলা বিএনপির সহ সভাপতি আসাদ মিয়া, বিএনপি নেতা আখলাকুল আম্বিয়া বাতিন, উপজেলা বিএনপি সদস্য সদস্য মাছুম আলম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুহেল, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মিনার হোসেন লিটন।

Manual7 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২১৯ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31