শিরোনামঃ-

» বিএনপি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে : লুনা

প্রকাশিত: ৩০. নভেম্বর. ২০২৫ | রবিবার


Manual5 Ad Code

বিশ্বনাথ প্রতিনিধিঃ
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে ধানের শীষের মনোনিত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, বিএনপি মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের রাজনীতি করে।

Manual6 Ad Code

নেতাকর্মীরা সব সময়ই আমাদের শক্তি। আপনাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়ায় আমি আনন্দিত। আশা করি, আজ থেকে নতুন উদ্যমে, নতুন দায়িত্ববোধ নিয়ে আমরা সবাই ধানের শীষকে বিজয়ের মুকুট পরাতে মাঠে কাজ করবো।

সিলেট-২ আসনের মানুষ আজও শহীদ নিখোঁজ ইলিয়াস আলীকে স্মরণ করেন, আমি বিশ্বাস করি, জনগণের ভালোবাসা আমাদের সবচেয়ে বড় শক্তি। তিনি আরও বলেন, আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও মানুষের কল্যাণের জন্য সারাজীবন সংগ্রাম করেছেন। তার পূর্ণ রোগমুক্তির জন্য আমরা সবাই দোয়া করি। আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থতা দান করুন।

Manual5 Ad Code

তিনি রবিবার (৩০ নভেম্বর) রাত ১১টায় সিলেট নগরীর উপশহরস্থ নিজ বাসবভবনে সম্প্রতি বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া বিশ্বনাথ উপজেলা বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাতে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি সাবেক সভাপতি জালাল উদ্দিন চেয়ারম্যান সাবেক সাধারণ সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান গৌছ খান, বিশ্বনাথ দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, সাবেক মহিলা দল নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান স্বপ্না শাহীন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ কাউছার খান আযান সিনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রব সরকার অন্যান্য এর মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ উপজেলা বিএনপি’র সহ-সভাপতি ডাক্তার মাহবুব আলী জহির, সাংগঠনিক সম্পাদক এমাদ উদ্দিন খান চেয়ারম্যান,উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক কয়েজ মিয়া বিএনপি নেতা শাহিন আহমদ, লিয়াকত আলী, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ন আহবায়ক মাসুক আহমদ প্রমুখ।

Manual5 Ad Code

এই সংবাদটি পড়া হয়েছে ২৬৩ বার

Share Button

Callender

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930