- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
- ২২শে অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট মহানগরের র্যালী ও সমাবেশ
- জাতীয় নিরাপদ সড়ক দিবসে নিসচা সিলেট জেলার র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত
- মানবতার সেবায় হাজী জহির বখত হিউম্যানিটারিয়ান ট্রাস্ট প্রতিষ্ঠার ঘোষণা
- সিলেট মহানগর যুবদলের সাবেক নেতা নাজির আহমদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে সিলেট জেলা যুবদলের প্রস্তুতি সভা
» বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৫ | শনিবার
নিউজ ডেস্কঃ
১:৪ হারে বেতন নির্ধারণ করে ৬ সদস্যের জন্য ৬ হাজার টাকা হারে সর্বনিম্ন ৩৬ হাজার টাকা মাসিক মূল বেতন নির্ধারণের দাবী সহ বিভিন্ন দাবীতে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টায় নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার উদ্যোগে কর্মচারী সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সিলেট বিভাগীয় জেলা শাখার সভাপতি মো. আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছমাইল মিয়ার পরিচালনায় সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, মো. সালাহ উদ্দিন, মো. জামাল উদ্দিন, সোয়াব আলী, মো. আব্দুল জব্বার, মো. শামীম, মো. মুজিবুর রহমান খান পাঠান, মো. এনাম উদ্দিন, জাহাঙ্গীর আলম, মো. জয়নাল আবেদীন, অলিউর রহমান, রেজাউল করিম, মো. আব্দুল কালাম, মো. নুরুল ইসলাম, খুরশেদ আলম, মো. মফিজুল ইসলাম, এ কে এম কামরুজ্জামান, দীলিপ কুমার দাস, সফিকুল ইসলাম বাচ্চু, আব্দুল আলী বাবলু, মো. সুহেল মিয়া, মিল্টন, শামীম, মো. রমজান, মো. লুৎফুর রহমান, প্রমথেশ দত্ত, ওয়েছ আহমদ চৌধুরী, হাছিব হোসেন, মো. আব্দুল বাছিত, আক্তার সিদ্দিকী বাবলু, সৈয়দ মুত্তকিম আলী, মো. সেলিম আহমদ, জিলাল, হুসাইন রশীদ চৌধুরী, মো. রেহান মিয়া, মো. দেলওয়ার হোসেন, নাদিরা সুলতানা, আব্দুল লতিব খান, ফখর উদ্দিন আহমদ চৌধুরী, মো. আলফাজ হোসেন, মো. সোরমান আলী প্রমুখ।
এছাড়া বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ উপস্থাপিত কয়েকটি দাবী তুলে ধরেন। দাবীগুলো হলো; আগামী ডিসেম্বর ২০২৫ এর মধ্যে প্রজ্ঞাপন জারী এবং ১লা জানুয়ারী ২০২৬ হতে তা বাস্তবায়ন করতে হবে। টাইম স্কেল, সিলেকশন গ্রেড, শতভাগ পেনশন প্রথা পূর্ণবহাল সহ আর্থিক ও পদবী বৈষম্য দূরীকরণে সচিবালয়ের ন্যায় পদপদবীসহ এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়নকল্পে জাতীয় সার্ভিস কমিশন গঠন করতে হবে।
আউটসোর্সিং, গ্রামপুলিশ, ওয়ার্ক চার্জ, কন্টিনজেন্ট পেইড, দৈনিক মজুরী ভিত্তিতে নিয়োগকৃত প্রকল্প ভিত্তিতে উন্নয়ন খাতে দাস প্রথায় নিয়োগকৃত সকল কর্মচারীকে রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। বিচারকের মত আদালতের কর্মচারীদেরকেও জুডিসিয়ারী ভাতা প্রদান করতে হবে।
ব্লকপোস্ট সমূহে পদোন্নতির বিধান ও ন্যায্যমূল্যে রেশন প্রদান করতে হবে। আইএলও কনভেনশনের ৮৭ ও ৯৮ ধারামতে সকল দপ্তরের গণকর্মচারীদের ট্রেড ইউনিয়ন অধিকার দিতে হবে। বক্তারা বলেন, অবিলম্বে উল্লেখিত দাবি না মানা হলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।
এই সংবাদটি পড়া হয়েছে ২১৩ বার
সর্বশেষ খবর
- দক্ষিণ সুরমার পারাইরচকে ‘স্ট্রাইক হাউজ ইনডোর ফুটবল মাঠ’-এর উদ্বোধন
- দেশ ও জাতির কাঙ্খিত প্রত্যাশা পূরণে জামায়াত কাজ করে যাচ্ছে : অ্যাডভোকেট জুবায়ের
- সিলেটে শামসুর রহমান স্মৃতি প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
- এনসিপির কেন্দ্রীয় কমিটিতে সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হলেন প্রকৌশলী কামরুল আরিফ
- পল্লবী সেন্টার নিয়ে অপপ্রচারের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, নেই কোন আইনি জটিলতা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর