- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
- মৌলভীবাজার বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রশিবিরের সীরাত মাহফিল
- সিলেটে বিএমবিএফ-এর আইডি কার্ড বিতরণ
- সিটি কর্পোরেশনের কোন এলাকাই অনুন্নত থাকবে না : সিসিক প্রশাসক
- হাসান মার্কেটের স্থলে হবে অত্যাধুনিক সুপার মার্কেট : সিসিক প্রশাসক
- বরায়া উচ্চবিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ
» দেশের সংকটময় মুহুর্তে দেশনেত্রীর খুবই প্রয়োজন : আরিফুল হক চৌধুরী
প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৫ | শনিবার
কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃ
বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, দেশের সংকটময় মুহুর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খুবই প্রয়োজন।
তিনি আমাদের সাহস ও গণতন্ত্রের প্রতীক। আজ দেশের ও প্রবাসের কোটি কোটি মানুষ তাঁর জন্য উদ্বিগ্ন এবং তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন।
শনিবার (২৯ নভেম্বর) কোম্পানিগঞ্জের স্থানীয় একটি কমিনিটি সেন্টারে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনায় কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়নের ১, ২ ও ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। দোয়া পরিচালনা করেন দারুল হাদিস দলরইগাঁও মাদ্রাসার মুহতামিম মুফতি সিকন্দর আলী।
দোয়া মাহফিলে আরিফুল হক চৌধুরী আরও বলেন, খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি থাকলেও দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে তার চিকিৎসা চলছে।
লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান।
এর আগে আরিফুল হক চৌধুরী উত্তর রানিখাই ইউনিয়ন’ এর বেথমুরা গ্রামে মতবিনিময় সভায় যোগদান করেন।
দোয়া ও মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী আব্দুল মনাফ, সাধারণ সম্পাদক আলী আকবর, সিনিয়র সহ-সভাপতি সওকত আলী বাবুল, সহ-সভাপতি মো: নজীর আহমদ, হাজী আব্দুর রকীব, এডভোকেট কামাল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফরহাদ খন্দকার, সাংগঠনিক সম্পাদক নুরুল মুত্তাকিন বাদশা, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, উপজেলা যুবদলের আহবায়ক সাজ্জাদ হোসাইন দুদু, সিনিয়র যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন, যুগ্ম আহবায়ক রজন মিয়া, উপজেলা শ্রমিক দলের সভাপতি আবুল বাশার বাদশা, সাধারণ সম্পাদক উসমান গণি, উপজেলা কৃষক দলের সভাপতি আলমঙ্গীর আলম চেয়ারম্যান, কোম্পানীগঞ্জ উপজেলার ৩নং তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আনু মিয়া মেম্বার, সাবেক সভাপতি এডভোকেট মকদ্দছ আলী, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিলাল আহহমদ, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল আহাদ, ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজ উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমেদ চমন, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো: নুরুল ইসলাম, সিলেট ১৮নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন, ফয়েজ আহমদ, জেলা যুবদল নেতা মুজ্জামেল আলম সাদ্দাম প্রমূখ।
এই সংবাদটি পড়া হয়েছে ১৭৯ বার
সর্বশেষ খবর
- ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় সিসিক প্রশাসক
- সিলেটে বেসিক সেফটি অ্যান্ড সিকিউরিটি প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে সিসিক প্রশাসক
- ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সিলেটে জশনে জুলুস বুধবার
- নর্থ ইস্ট ইউনিভার্সিটিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাণিজ্য মন্ত্রীর সঙ্গে ইসকন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ,জন্মাষ্টমী ও সম্প্রীতি নিয়ে আলোচনা
সর্বাধিক পঠিত খবর
- হত্যা না করেও ২৬ জনের উপর হত্যা মামলার করলো আওয়ামী লীগ
- সুনামগঞ্জ জেলায় নির্বাচনী হাওয়া; সরেজমিন প্রতিবেদন
- তালাকনামা জালিয়াতির দায়ে বিশ্বনাথে কাজী গ্রেফতার; ৭ জন আসামীর উপর গ্রেফতারী পরোয়ানা জারী
- জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহীন আলী গ্রেফতার; উত্তাল দক্ষিণ সুরমা
- কিডনী রোগীদের জরুরী তথ্য কণিকা জানা আবশ্যক
এই বিভাগের আরো খবর