শিরোনামঃ-

» “সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য কোয়ারি খুলে দেয়া হবে” : গোয়াইনঘাটে নির্বাচনী সভায় আরিফুল হক চৌধুরী

প্রকাশিত: ২৮. নভেম্বর. ২০২৫ | শুক্রবার


Manual8 Ad Code

গোয়াইনঘাট প্রতিনিধিঃ
গোয়াইনঘাট এলাকার রাস্তাঘাটের বেহাল দশা দেখে বিএনপি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, একটা অঞ্চল কতটা অবহেলিত এবং উন্নয়ন থেকে বঞ্চিত হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ গোয়াইনঘাট উপজেলা।

Manual7 Ad Code

শুক্রবার (২৮ নভেম্বর) গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কুপারবাজারে মতবিনিময় সভায়, লামনী পশ্চিমপার রায়গড় বাংলাবাজারে পথসভায়, হাদারপার বাজানে গণসংযোগকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন।

আরিফুল হক চৌধুরী আরো বলেন, আমি গোয়াইনঘাটের রাস্তাঘাটের বেহাল দশা দেখে বিস্মিত। তবে আমি জানি কীভাবে উন্নয়ন করতে হয়। বিএনপি সরকার গঠন করলে এবং আমি যদি নির্বাচিত হই, পরিবেশ ও সরকারি নির্দেশনায় বজায় রেখে সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলনের জন্য কোয়ারি খুলে দেয়া হবে।

এলাকার প্রাকৃতিক সম্পদ উন্নয়নের কাজে লাগানোর চেষ্টা করবো।  শিল্প,  কলকারখানা,পর্যটন এলাকা গড়ে তুলতে পারলে প্রচুর কর্মসংস্থানের সুযোগ তৈরী হবে। ব্যবসা, বাণিজ্যের প্রসার ও বেকারত্ব রোধ হবে।

Manual5 Ad Code

গণসংযোগকালে আরিফুল হক চৌধুরী তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করে এলাকার সবার কাছে দোয়া কামনা করেন।

Manual7 Ad Code

এর আগে আরিফুল হক চৌধুরী গোয়াইনঘাট উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের লামনী পশ্চিমপার রায়গড় জামে মসজিদে জুম্মার নামাজ আদায় করেন।

Manual4 Ad Code

পৃথক অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন, ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুদ্দিন সরকার ও ৬নং ওয়ার্ডের নুর ইসলাম।

গণসংযোগকালে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি সাদিকুর রহমান সাদিক, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা আব্দুস শুকুর, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বাদশা আহমদ, সিলেট জেলা শ্রমিকদলের সভাপতি হাজী সুরমান আলী, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সহ-সভাপতি শামসুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহ আলম স্বপন, উপজেলা বিএনপির সাবে ক্রীড়া সম্পাদক আব্দুস শহীদ, উপজেলা বিএনপির সদস্য শাহবুউদ্দিন শাবই মেম্বার, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি শাহ জামান চৌধুরী, গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খালেদ আহমদ চেয়ারম্যান, গোয়াইনঘাট উপজেলা তাঁতী দলের আহবায়ক এডভোকেট লিকাত আলী,  যুগ্ম আহবায়ক মো: কামরুজ্জামান কামরুল, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল খালিক, গোয়াইনঘাট উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, আহবায়ক কমিটির সদস্য আব্দুল মন্নান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাবের আহমদ, উপজেলা তাঁতীদলের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা জাসাসের সভাপতি আবুল হোসেন, ১৩নং বিছনাকান্দি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সৈয়দ রাসেল আহমদ, বৃহত্তর রস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মাইদুল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ১নং রস্তুমপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহাগীর আলম। আরও উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী আব্দুর রকীব, প্রচার সম্পাদক জয়নুল আবেদীন জনি, সিলেট জেলা যুবদল সিনিয়র সহ-সভাপতি শাহেদ আহমদ চমন, মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ তোহেল, সিলেট জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, যুগ্ম আহবায়ক আব্দুল লতিফ খান, জুরেজ আব্দুল্লাহ গোলজার, ফয়েজ আহমদ, একরাম হোসেন, সিলেট জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক আলীম উদ্দিন দুর্জয়, গোয়াইনঘাট উপজেলা কলেজ আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল মাসুদ।

এই সংবাদটি পড়া হয়েছে ১৫৮ বার

Share Button

Callender

August 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31